২৬৪
৩২আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কী হলো যে তুমি সিজদাকারীদের সাথে হলে না?
৩৩সে বলল, আমি এমন এক মানুষকে সিজদা করব না, যাকে তুমি শুষ্ক ঠনঠনে কালো পোড়ামাটি থেকে, আকৃতিদানকৃত পচা কাদা থেকে সৃষ্টি করেছ।
৩৪আল্লাহ বললেন, তবে এখান থেকে বেরিয়ে যাও, কেননা নিশ্চয় তুমি বিতাড়িত।
৩৫আর প্রতিফল দিবস পর্যন্ত তোমার ওপর রয়েছে অভিশাপ।
৩৬সে বলল, হে আমার প্রতিপালক, তবে আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দাও, যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে।
৩৭আল্লাহ বললেন, তবে নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে,
৩৮নির্দিষ্ট সময়ের দিন পর্যন্ত।
৩৯সে বলল, হে আমার প্রতিপালক, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করলে, আমি অবশ্যই পৃথিবীতে তাদের জন্য পাপকে সুশোভিত করব এবং তাদের সকলকে অবশ্যই পথভ্রষ্ট করব,
৪০তবে তাদের মধ্যে তোমার একনিষ্ঠ বান্দাদের ছাড়া।
৪১আল্লাহ বললেন, এই একনিষ্ঠতার পথই আমার কাছে সরল পথ।
৪২নিশ্চয় আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে তাদের মধ্য থেকে পথভ্রষ্টদের ওপর যারা তোমাকে অনুসরণ করবে তারা ছাড়া।
৪৩আর নিশ্চয় জাহান্নামই তাদের সকলের প্রতিশ্রুত স্থান।
৪৪তার সাতটি দরজা রয়েছে, প্রত্যেক দরজার জন্য তাদের মধ্য থেকে একটি নির্দিষ্ট অংশ রয়েছে।
৪৫নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাত ও ঝর্ণাধারার মধ্যে।
৪৬তোমরা এতে নিরাপদে ও শান্তিতে প্রবেশ কর।
৪৭আর আমি তাদের অন্তর থেকে বিদ্বেষ দূর করে দেব, তারা ভাই ভাই হয়ে পরস্পরমুখী হয়ে আসনে বসবে।
৪৮সেখানে তাদেরকে কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে কখনও বহিষ্কৃত হবে না।
৪৯আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে, নিশ্চয় আমি ক্ষমাশীল, পরম দয়ালু।
৫০আর আমার শাস্তিই যন্ত্রণাদায়ক শাস্তি।
৫১আর তাদেরকে ইবরাহীমের অতিথিদের বৃত্তান্ত জানিয়ে দাও।
পৃষ্ঠা ২৬৪ / ৬০৪