২৬৩
১৬আর আমি আকাশে নক্ষত্রপুঞ্জ স্থাপন করেছি এবং দর্শকদের জন্য তা সুশোভিত করেছি।
১৭আর আমি তা রক্ষা করেছি প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে।
১৮তবে যে চুরি করে শোনার চেষ্টা করে, তার পিছনে ধাওয়া করে স্পষ্ট এক অগ্নিশিখা।
১৯আর পৃথিবীকে আমি বিস্তৃত করেছি এবং তাতে পাহাড় স্থাপন করেছি, আর তাতে প্রত্যেক বস্তু নির্দিষ্ট পরিমাণে উদ্গত করেছি।
২০আর তোমাদের জন্য এবং যাদের রিযিকদাতা তোমরা নও তাদের জন্যও আমি তাতে জীবিকার ব্যবস্থা করেছি।
২১আর এমন কোনো বস্তু নেই যার ভাণ্ডার আমার কাছে নেই, আর আমি তা নির্দিষ্ট পরিমাণেই অবতীর্ণ করি।
২২আর আমি বৃষ্টিবাহী বায়ু প্রেরণ করি, তারপর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদেরকে তা পান করাই, আর তোমরা তার সঞ্চয়কারী নও।
২৩আর নিশ্চয় আমিই জীবন দান করি এবং মৃত্যু ঘটাই, আর আমিই সব কিছুর উত্তরাধিকারী।
২৪আর আমি অবশ্যই জানি তোমাদের মধ্যে যারা আগে গিয়েছে এবং যারা পিছনে রয়ে গেছে তাদেরকেও।
২৫আর নিশ্চয় তোমার প্রতিপালকই তাদেরকে একত্র করবেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
২৬আর আমি মানুষকে সৃষ্টি করেছি শুষ্ক ঠনঠনে কালো পোড়ামাটি থেকে, যা ছিল আকৃতিদানকৃত পচা কাদা।
২৭আর জিনকে আমি তার আগে সৃষ্টি করেছিলাম প্রখর অগ্নিশিখা থেকে।
২৮আর স্মরণ কর, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি শুষ্ক ঠনঠনে কালো পোড়ামাটি থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, যা আকৃতিদানকৃত পচা কাদা।
২৯যখন আমি তাকে যথাযথভাবে গঠন করব এবং তার মধ্যে আমার রূহ থেকে ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ে পড়বে।
৩০তখন ফেরেশতারা সকলেই একযোগে সিজদা করল,
৩১তবে ইবলিস ছাড়া। সে সিজদাকারীদের সাথে থাকতে অস্বীকার করল।
পৃষ্ঠা ২৬৩ / ৬০৪