২৬৬
৭১তিনি বললেন, তোমরা যদি কিছু করতেই চাও তবে এই আমার কন্যারা রয়েছে।
৭২তোমার জীবনের কসম, নিশ্চয় তারা নিজেদের নেশায় দিশেহারা হয়ে ঘুরছিল।
৭৩অতঃপর সূর্যোদয়ের সময় প্রচণ্ড শব্দ তাদেরকে গ্রাস করল।
৭৪তারপর আমি সেই জনপদের ওপরের অংশকে নিচে পরিণত করে দিলাম এবং তাদের ওপর পাথরকঙ্কর বর্ষণ করলাম।
৭৫নিশ্চয় এতে চিন্তাশীল পর্যবেক্ষকদের জন্য নিদর্শন রয়েছে।
৭৬আর নিশ্চয় সেই জনপদ চলার পথের ওপরই অবস্থিত রয়েছে।
৭৭নিশ্চয় এতে মুমিনদের জন্য নিদর্শন রয়েছে।
৭৮আর নিশ্চয় আইকাবাসীরাও ছিল জালিম।
৭৯সুতরাং আমি তাদের কাছ থেকেও প্রতিশোধ নিলাম। আর উভয় জনপদ তো সুস্পষ্ট পথের ওপরই অবস্থিত।
৮০আর নিশ্চয় হিজরবাসীরাও রাসূলগণকে মিথ্যাবাদী বলেছিল।
৮১আর আমি তাদেরকে আমার নিদর্শন দান করেছিলাম, কিন্তু তারা তা থেকে মুখ ফিরিয়ে নিত।
৮২আর তারা নিরাপত্তার আশায় পাহাড় কেটে বাড়ি তৈরি করত।
৮৩অতঃপর সকালবেলা প্রচণ্ড শব্দ তাদেরকে গ্রাস করল।
৮৪তখন তাদের অর্জিত কিছুই তাদের কোনো কাজে এল না।
৮৫আর আমি আকাশমণ্ডলী, পৃথিবী ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু যথাযথভাবেই সৃষ্টি করেছি। আর নিশ্চয় কিয়ামত অবশ্যই আসবে। সুতরাং তুমি উত্তমরূপে ক্ষমা কর।
৮৬নিশ্চয় তোমার প্রতিপালকই সর্বজ্ঞ স্রষ্টা।
৮৭আর আমি তোমাকে দান করেছি বারবার আবৃত্তিযোগ্য সাতটি আয়াত এবং মহান কুরআন।
৮৮তুমি তোমার দৃষ্টি প্রসারিত কর না তাদের কতিপয় শ্রেণির প্রতি, যাদেরকে আমি ভোগ-সামগ্রী দিয়েছি, আর তাদের জন্য দুঃখ কর না, আর মুমিনদের প্রতি তোমার বাহু অবনত রাখ।
৮৯আর বল, নিশ্চয় আমি স্পষ্ট সতর্ককারী।
৯০যেমন আমি অবতীর্ণ করেছিলাম বিভক্তকারীদের ওপর,
পৃষ্ঠা ২৬৬ / ৬০৪