২৬৭
৯১যারা কুরআনকে খণ্ড-বিখণ্ড করেছে।
৯২সুতরাং তোমার প্রতিপালকের শপথ, আমি অবশ্যই তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করব,
৯৩সে বিষয়ে, যা তারা করত।
৯৪সুতরাং তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা প্রকাশ্যে ঘোষণা কর এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও।
৯৫নিশ্চয় বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমিই তোমার জন্য যথেষ্ট,
৯৬যারা আল্লাহর সাথে অন্য উপাস্য স্থির করে। শীঘ্রই তারা জানতে পারবে।
৯৭আর আমি অবশ্যই জানি যে, তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়।
৯৮সুতরাং তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাসবীহ পাঠ কর এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও।
৯৯আর তোমার প্রতিপালকের ইবাদত করতে থাক, যতক্ষণ না তোমার কাছে সুনিশ্চিত বিষয় আসে।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১আল্লাহর নির্দেশ এসে গেছে, সুতরাং তোমরা এর জন্য তাড়াহুড়া কর না। তিনি পবিত্র ও মহান, তারা যা শরীক করে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে।
২তিনি তাঁর নির্দেশে রূহসহ ফেরেশতাদেরকে অবতীর্ণ করেন তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার ওপর, এই মর্মে যে, তোমরা সতর্ক কর যে, আমি ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং আমাকেই ভয় কর।
৩তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছেন। তারা যা শরীক করে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে।
৪তিনি মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা বীর্য থেকে, অথচ দেখ সে হয়ে গেছে প্রকাশ্য বিতর্ককারী।
৫আর গবাদি পশুও তিনি সৃষ্টি করেছেন, যাতে তোমাদের জন্য রয়েছে উষ্ণতা ও নানা উপকার, আর তোমরা তা থেকে আহারও করে থাক।
৬আর যখন তোমরা সন্ধ্যায় ফিরিয়ে আন এবং যখন সকালে চরাতে নিয়ে যাও, তখন এতে তোমাদের জন্য রয়েছে সৌন্দর্য।
পৃষ্ঠা ২৬৭ / ৬০৪