এই পৃষ্ঠা শুনুন — সূরা আন-নাহল

২৭০

২৭তারপর কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, আমার সেই শরীকরা কোথায়, যাদের জন্য তোমরা বিরোধ করতে? যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলবে, আজ লাঞ্ছনা ও দুর্গতি কাফিরদের ওপর।

২৮যাদেরকে ফেরেশতারা মৃত্যু দেয় তারা নিজেদের প্রতি জুলুমকারী অবস্থায়, তখন তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা তো কোনো মন্দ কাজ করিনি। বরং নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা করতে।

২৯সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলোতে প্রবেশ কর, সেখানে চিরকাল থাকার জন্য। অতঃপর অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট!

৩০আর যারা মুত্তাকী তাদেরকে বলা হয়, তোমাদের প্রতিপালক কী অবতীর্ণ করেছেন? তারা বলে, কল্যাণ। যারা এই দুনিয়াতে সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে মঙ্গল, আর আখিরাতের আবাসই তো উত্তম। আর মুত্তাকীদের আবাসস্থল কতই না চমৎকার!

৩১স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। সেখানে তাদের জন্য থাকবে যা তারা চায়। এভাবেই আল্লাহ মুত্তাকীদেরকে প্রতিদান দেন।

৩২যাদেরকে ফেরেশতারা পবিত্র অবস্থায় মৃত্যু দেয়, তারা বলে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা যা করতে তার প্রতিদানে জান্নাতে প্রবেশ কর।

৩৩তারা কি শুধু এই অপেক্ষায় আছে যে, ফেরেশতারা তাদের কাছে আসুক অথবা তোমার প্রতিপালকের নির্দেশ আসুক? তাদের পূর্ববর্তীরাও তেমনই করেছিল। আর আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করত।

৩৪অতঃপর তাদের কৃতকর্মের মন্দ ফলাফল তাদেরকে স্পর্শ করল, আর যা নিয়ে তারা ঠাট্টা করত তা তাদেরকে ঘিরে ফেলল।

পৃষ্ঠা ২৭০ / ৬০৪