৩৪
২১৬তোমাদের ওপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপ্রিয়। আর হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছ যা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা এমন কিছু পছন্দ করছ যা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না।
২১৭তারা তোমাকে নিষিদ্ধ মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, এতে যুদ্ধ করা গুরুতর অপরাধ, তবে আল্লাহর পথ থেকে বাধা দেওয়া, তাঁকে অস্বীকার করা, মসজিদুল হারাম থেকে (মানুষকে বাধা দেওয়া) এবং তার অধিবাসীদের সেখান থেকে বিতাড়িত করা আল্লাহর কাছে আরও গুরুতর; আর ফিতনা হত্যার চেয়েও গুরুতর। আর তারা তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে, যতক্ষণ না তারা সক্ষম হলে তোমাদের দ্বীন থেকে ফিরিয়ে নেয়। আর তোমাদের মধ্যে যে নিজ দ্বীন থেকে ফিরে যাবে, অতঃপর কাফির অবস্থায় মারা যাবে, তাদের কর্ম দুনিয়া ও আখিরাতে বিনষ্ট হয়ে যাবে; আর তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে।
২১৮নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহর রহমতের আশা রাখে; আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
২১৯তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, এ দুটিতে মহাপাপ আছে এবং মানুষের জন্য কিছু উপকারও আছে, তবে এদের পাপ এদের উপকারের চেয়ে অনেক বেশি। আর তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে? বলো, প্রয়োজনের অতিরিক্ত যা আছে তা। এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তাভাবনা করতে পারো,
পৃষ্ঠা ৩৪ / ৬০৪