এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-মুমিনূন

৩৪৯

১০৫"আমার আয়াতসমূহ কি তোমাদের কাছে তিলাওয়াত করা হত না, তখন তোমরা তা অস্বীকার করতে?"

১০৬তারা বলবে, "হে আমাদের প্রতিপালক, আমাদের দুর্ভাগ্য আমাদের ওপর প্রবল হয়ে পড়েছিল, আর আমরা ছিলাম বিভ্রান্ত সম্প্রদায়।"

১০৭"হে আমাদের প্রতিপালক, আমাদের এখান থেকে বের করে দাও; অতঃপর যদি আমরা আবার তা করি, তবে আমরা প্রকৃতই যালিম।"

১০৮তিনি বলবেন, "তোমরা এখানেই লাঞ্ছিত হয়ে থাক এবং আমার সাথে কথা বল না।"

১০৯নিশ্চয় আমার বান্দাদের মধ্যে একদল ছিল, যারা বলত, "হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর, আর তুমিই সর্বোত্তম দয়ালু।"

১১০কিন্তু তোমরা তাদের নিয়ে বিদ্রূপ করতে, এমনকি তা তোমাদের আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল, আর তোমরা তাদের নিয়ে হাসাহাসি করতে।

১১১নিশ্চয় আজ আমি তাদের তাদের ধৈর্যের প্রতিদান দিলাম, তারাই সফলকাম।

১১২তিনি বলবেন, "তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে?"

১১৩তারা বলবে, "আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছিলাম, গণনাকারীদের জিজ্ঞাসা কর।"

১১৪তিনি বলবেন, "তোমরা তো সামান্যই অবস্থান করেছিলে, যদি তোমরা জানতে।"

১১৫"তবে কি তোমরা মনে করেছিলে যে, আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের আমার কাছে ফিরিয়ে আনা হবে না?"

১১৬সুতরাং প্রকৃত অধিপতি আল্লাহ অতি মহান; তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি সম্মানিত আরশের অধিপতি।

১১৭আর যে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে, যার সপক্ষে তার কোনো প্রমাণ নেই, তার হিসাব তো তার প্রতিপালকের কাছেই; নিশ্চয় কাফিররা সফলকাম হবে না।

১১৮আর বল, "হে আমার প্রতিপালক, ক্ষমা কর এবং দয়া কর, আর তুমিই সর্বোত্তম দয়ালু।"

পৃষ্ঠা ৩৪৯ / ৬০৪