৩৫১
১১নিশ্চয় যারা এই অপবাদ রটিয়েছে তারা তোমাদেরই একটি দল। তোমরা একে তোমাদের জন্য মন্দ মনে কর না, বরং তা তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য রয়েছে তার অর্জিত পাপের প্রতিফল, আর তাদের মধ্যে যে এর নেতৃত্ব নিয়েছে তার জন্য রয়েছে মহাশাস্তি।
১২তোমরা যখন এটা শুনেছিলে, তখন মুমিন পুরুষ ও মুমিন নারীরা কেন নিজেদের সম্পর্কে ভালো ধারণা করল না এবং বলল না যে, এটি তো সুস্পষ্ট মিথ্যা অপবাদ?
১৩তারা কেন এর সপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করল না? যখন তারা সাক্ষী উপস্থিত করতে পারল না, তখন আল্লাহর কাছে তারাই মিথ্যাবাদী।
১৪আর দুনিয়া ও আখিরাতে যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত, তবে তোমরা যে বিষয়ে লিপ্ত হয়েছিলে তার জন্য তোমাদের ওপর মহাশাস্তি নেমে আসত।
১৫যখন তোমরা এটি নিজেদের জিহ্বায় গ্রহণ করছিলে এবং মুখে এমন কথা বলছিলে যার ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা একে তুচ্ছ মনে করছিলে, অথচ আল্লাহর কাছে তা ছিল গুরুতর।
১৬তোমরা যখন এটা শুনেছিলে তখন কেন বলনি, আমাদের জন্য এ বিষয়ে কথা বলা শোভনীয় নয়; হে আমাদের প্রতিপালক, তুমি পবিত্র, এটি তো এক ভয়ানক অপবাদ!
১৭আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন, যেন তোমরা আর কখনো এমন কাজের পুনরাবৃত্তি না কর, যদি তোমরা মুমিন হও।
১৮আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করছেন। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
১৯নিশ্চয় যারা চায় যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আর আল্লাহ জানেন, তোমরা জান না।
২০আর যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত, আর আল্লাহ যদি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু না হতেন, তবে তোমরা ধ্বংস হয়ে যেতে।
পৃষ্ঠা ৩৫১ / ৬০৪