৩৫৯
৬২মুমিন তো কেবল তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে, আর যখন তারা তাঁর সাথে কোনো সমষ্টিগত বিষয়ে থাকে, তখন তাঁর অনুমতি না নিয়ে চলে যায় না। নিশ্চয় যারা তোমার কাছে অনুমতি চায়, তারাই আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাসী। অতএব তারা তাদের কোনো কাজের জন্য তোমার কাছে অনুমতি চাইলে, তাদের মধ্যে যাকে ইচ্ছা তুমি অনুমতি দাও এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
৬৩তোমরা নিজেদের মধ্যে রাসূলকে ডাকাকে একে অপরকে ডাকার মতো মনে কর না। তোমাদের মধ্যে যারা লুকিয়ে সরে পড়ে, আল্লাহ তাদের ভালোভাবে জানেন। অতএব যারা তাঁর নির্দেশের বিরুদ্ধাচরণ করে, তারা সতর্ক থাকুক, কোনো বিপর্যয় তাদের গ্রাস করবে অথবা তাদের ওপর যন্ত্রণাদায়ক শাস্তি নেমে আসবে।
৬৪জেনে রাখ, আসমান ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তোমরা যে অবস্থায় আছ তা তিনি ভালোভাবে জানেন। আর যেদিন তাদের তাঁর কাছে ফিরিয়ে নেওয়া হবে, সেদিন তিনি তাদের জানিয়ে দেবেন তারা কী করেছিল। আর আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞাত।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১কতই না বরকতময় তিনি, যিনি তাঁর বান্দার প্রতি ফুরকান (সত্য-মিথ্যা পার্থক্যকারী কিতাব) অবতীর্ণ করেছেন, যাতে তিনি বিশ্ববাসীর জন্য সতর্ককারী হন।
২যিনি আসমান ও পৃথিবীর সার্বভৌম কর্তৃত্বের অধিকারী, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, যাঁর কর্তৃত্বে কোনো অংশীদার নেই, আর যিনি প্রতিটি বস্তু সৃষ্টি করে তার সুনির্দিষ্ট পরিমাপ নির্ধারণ করেছেন।
পৃষ্ঠা ৩৫৯ / ৬০৪