এই পৃষ্ঠা শুনুন — সূরা আশ-শুআরা

৩৭৩

১৩৭এটি তো পূর্ববর্তীদেরই স্বভাব-প্রথা।

১৩৮আর আমরা শাস্তিপ্রাপ্ত হব না।

১৩৯অতঃপর তারা তাঁকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমি তাদের ধ্বংস করে দিলাম। নিশ্চয় এতে একটি নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

১৪০আর নিশ্চয় তোমার প্রতিপালক পরাক্রমশালী, পরম দয়ালু।

১৪১সামুদ সম্প্রদায় রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল।

১৪২যখন তাদের ভাই সালিহ তাদের বলেছিলেন, তোমরা কি ভয় করবে না?

১৪৩নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।

১৪৪সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

১৪৫আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান তো বিশ্বজগতের প্রতিপালকের কাছেই।

১৪৬তোমাদের কি এখানকার এসব নিয়ামতে নিরাপদে রেখে দেওয়া হবে,

১৪৭বাগান ও প্রস্রবণের মাঝে,

১৪৮শস্যক্ষেত্র ও কোমল স্তবকযুক্ত খেজুর বাগানে?

১৪৯আর তোমরা দক্ষতার সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ কর।

১৫০সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

১৫১আর তোমরা সীমালঙ্ঘনকারীদের নির্দেশ মান্য কর না,

১৫২যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে এবং সংশোধন করে না।

১৫৩তারা বলল, তুমি তো কেবল জাদুগ্রস্তদের একজন।

১৫৪তুমি তো আমাদের মতোই একজন মানুষ ছাড়া কিছু নও। সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন নিয়ে এসো।

১৫৫তিনি বললেন, এই তো একটি উষ্ট্রী, তার জন্য পানি পানের একটি নির্দিষ্ট পালা আছে, আর তোমাদের জন্যও একটি নির্দিষ্ট দিনের পালা আছে।

১৫৬আর তোমরা তাকে কোনো অনিষ্ট করো না, নতুবা এক মহাদিনের শাস্তি তোমাদের পাকড়াও করবে।

১৫৭অতঃপর তারা তাকে হত্যা করল, ফলে তারা অনুতপ্ত হয়ে গেল।

১৫৮অতঃপর শাস্তি তাদের পাকড়াও করল। নিশ্চয় এতে একটি নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

১৫৯আর নিশ্চয় তোমার প্রতিপালক পরাক্রমশালী, পরম দয়ালু।

পৃষ্ঠা ৩৭৩ / ৬০৪