এই পৃষ্ঠা শুনুন — সূরা আশ-শুআরা

৩৭২

১১২তিনি বললেন, তারা কী করত সে সম্পর্কে আমার কী জ্ঞান আছে?

১১৩তাদের হিসাব তো কেবল আমার প্রতিপালকের কাছেই, যদি তোমরা বুঝতে!

১১৪আর আমি মুমিনদের তাড়িয়ে দেওয়ার লোক নই।

১১৫আমি তো কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।

১১৬তারা বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তুমি প্রস্তরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে।

১১৭তিনি বললেন, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার সম্প্রদায় আমাকে মিথ্যাবাদী বলেছে।

১১৮সুতরাং তুমি আমার ও তাদের মধ্যে সুস্পষ্ট মীমাংসা কর, আর আমাকে ও আমার সাথে থাকা মুমিনদের উদ্ধার কর।

১১৯অতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গে থাকা লোকদের বোঝাই করা নৌযানে করে উদ্ধার করলাম।

১২০এরপর আমি অবশিষ্টদের নিমজ্জিত করলাম।

১২১নিশ্চয় এতে একটি নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

১২২আর নিশ্চয় তোমার প্রতিপালক পরাক্রমশালী, পরম দয়ালু।

১২৩আদ সম্প্রদায় রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল।

১২৪যখন তাদের ভাই হুদ তাদের বলেছিলেন, তোমরা কি ভয় করবে না?

১২৫নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।

১২৬সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

১২৭আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান তো বিশ্বজগতের প্রতিপালকের কাছেই।

১২৮তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অহেতুক একটি করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছ?

১২৯আর তোমরা কি প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরকাল থাকবে?

১৩০আর যখন তোমরা কাউকে পাকড়াও কর, তখন নিষ্ঠুর স্বৈরাচারীর মতো পাকড়াও কর।

১৩১সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

১৩২আর তাঁকে ভয় কর, যিনি তোমাদের যা জান তা দিয়ে সাহায্য করেছেন,

১৩৩তিনি তোমাদের পশুসম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে সাহায্য করেছেন,

১৩৪আর বাগান ও প্রস্রবণ দিয়েও।

১৩৫নিশ্চয় আমি তোমাদের জন্য এক মহাদিনের শাস্তির আশঙ্কা করছি।

১৩৬তারা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, আমাদের কাছে তা সমান।

পৃষ্ঠা ৩৭২ / ৬০৪