৪০৬
১৬আর যারা কুফরি করেছে এবং আমার নিদর্শনসমূহ ও আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে, তাদেরই শাস্তির মধ্যে উপস্থিত করা হবে।
১৭কাজেই তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যখন সন্ধ্যা হয় এবং যখন সকাল হয়,
১৮আর আসমান ও যমীনে প্রশংসা তাঁরই, বিকেলেও ও দুপুরেও।
১৯তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন, আর মৃত্যুর পর যমীনকে জীবিত করেন। এভাবেই তোমাদেরও বের করা হবে।
২০আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি হলো, তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর দেখো তোমরা মানুষ হয়ে ছড়িয়ে পড়েছ।
২১আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করো, আর তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।
২২আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে আসমান ও যমীনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে।
২৩আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তাঁর অনুগ্রহ থেকে তোমাদের জীবিকা অন্বেষণ। নিশ্চয় এতে শ্রবণকারী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।
২৪আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে তিনি তোমাদের ভয় ও আশা মিশ্রিত বিদ্যুৎ দেখান এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে মৃত্যুর পর যমীনকে জীবিত করেন। নিশ্চয় এতে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।
পৃষ্ঠা ৪০৬ / ৬০৪