এই পৃষ্ঠা শুনুন — সূরা আর-রূম

৪০৮

৩৩আর যখন মানুষকে কোনো কষ্ট স্পর্শ করে, তারা তাদের প্রতিপালকের কাছে বিনীতভাবে প্রার্থনা করে। অতঃপর যখন তিনি তাদের তাঁর পক্ষ থেকে দয়ার স্বাদ দেন, তখনই তাদের একদল তাদের প্রতিপালকের সাথে শিরক করতে শুরু করে,

৩৪যাতে আমি তাদের যা দিয়েছি তার প্রতি তারা অকৃতজ্ঞ হয়। কাজেই তোমরা ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে।

৩৫নাকি আমি তাদের প্রতি কোনো প্রমাণ নাযিল করেছি যা তাদের শিরক করার পক্ষে কথা বলে?

৩৬আর যখন আমি মানুষকে দয়ার স্বাদ দিই, তারা তাতে আনন্দিত হয়, আর তাদের হাত যা আগে পাঠিয়েছে তার কারণে যদি তাদের উপর কোনো বিপদ আসে, তখনই তারা হতাশ হয়ে পড়ে।

৩৭তারা কি দেখে না, আল্লাহ যার জন্য ইচ্ছা রিযিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন? নিশ্চয় এতে ঈমানদার সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।

৩৮কাজেই আত্মীয়কে তার প্রাপ্য দাও, আর অভাবী ও পথিককেও। এটাই তাদের জন্য উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর তারাই সফলকাম।

৩৯আর তোমরা যা সুদ হিসেবে দাও যাতে তা মানুষের সম্পদের সাথে বেড়ে যায়, তা আল্লাহর কাছে বাড়ে না। আর তোমরা যা যাকাত হিসেবে দাও আল্লাহর সন্তুষ্টি কামনায়, তারাই তো প্রতিদান বহুগুণ পাবে।

৪০আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের রিযিক দিয়েছেন, অতঃপর তোমাদের মৃত্যু দেবেন, অতঃপর তোমাদের জীবিত করবেন। তোমাদের শরিকদের মধ্যে কি এমন কেউ আছে যে এসবের কিছুও করতে পারে? তিনি পবিত্র ও তাদের শিরক থেকে বহু ঊর্ধ্বে।

৪১মানুষের হাতের কামাইয়ের কারণে স্থলে ও জলে বিপর্যয় প্রকাশ পেয়েছে, যাতে তিনি তাদের কর্মের কিছু ফল আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।

পৃষ্ঠা ৪০৮ / ৬০৪