এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-আহযাব

৪২৪

৪৪যেদিন তারা তাঁর সাক্ষাৎ পাবে সেদিন তাদের অভিবাদন হবে 'সালাম', আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান।

৪৫হে নবী, নিশ্চয় আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে,

৪৬আর আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহ্বানকারী এবং আলো বিকিরণকারী প্রদীপ হিসেবে।

৪৭আর মুমিনদের সুসংবাদ দাও যে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা অনুগ্রহ।

৪৮আর কাফির ও মুনাফিকদের আনুগত্য কোরো না, তাদের কষ্টদান উপেক্ষা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।

৪৯হে ঈমানদারগণ, তোমরা যখন মুমিন নারীদের বিবাহ করো, অতঃপর স্পর্শ করার আগেই তাদের তালাক দাও, তখন তাদের উপর তোমাদের গণনা করার মতো কোনো ইদ্দত নেই। কাজেই তাদের কিছু দিয়ে সন্তুষ্ট করো এবং সুন্দরভাবে বিদায় দাও।

৫০হে নবী, আমি তোমার জন্য হালাল করেছি তোমার সেই স্ত্রীদের যাদের মোহর তুমি দিয়েছ, আর আল্লাহ যাদের তোমার অধিকারে দিয়েছেন তাদেরও, আর তোমার চাচার কন্যা, ফুফুর কন্যা, মামার কন্যা ও খালার কন্যা যারা তোমার সাথে হিজরত করেছে, আর কোনো মুমিন নারী যদি নিজেকে নবীর কাছে অর্পণ করে এবং নবী তাকে বিবাহ করতে চান, তবে তাও, তা শুধু তোমার জন্যই, অন্য মুমিনদের জন্য নয়। মুমিনদের জন্য তাদের স্ত্রী ও অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আমি যা নির্ধারণ করেছি তা আমি জানি, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

পৃষ্ঠা ৪২৪ / ৬০৪