এই পৃষ্ঠা শুনুন — সূরা ইয়াসীন

৪৪০

৪৫আর আল্লাহ যদি মানুষকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করতেন, তবে তিনি যমীনের পিঠে কোনো জীবজন্তু অবশিষ্ট রাখতেন না। কিন্তু তিনি তাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন তাদের সময় আসবে, তখন নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা।

সূরা ইয়াসীন

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১ইয়া-সীন।

২প্রজ্ঞাপূর্ণ কুরআনের শপথ,

৩নিশ্চয় তুমি রাসূলদের একজন,

৪সরল সঠিক পথে প্রতিষ্ঠিত।

৫এটি পরাক্রমশালী, পরম দয়ালুর পক্ষ থেকে অবতীর্ণ,

৬যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি, ফলে তারা উদাসীন।

৭নিশ্চয় তাদের অধিকাংশের বিরুদ্ধে সেই বাণী সত্য প্রমাণিত হয়েছে, কাজেই তারা ঈমান আনবে না।

৮নিশ্চয় আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি, যা চিবুক পর্যন্ত পৌঁছে গেছে, ফলে তাদের মাথা উঁচু হয়ে আছে।

৯আর আমি তাদের সামনে একটি প্রাচীর এবং পেছনে আরেকটি প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদের ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না।

১০আর তাদের জন্য সমান, তুমি তাদের সতর্ক করো বা না করো, তারা ঈমান আনবে না।

১১তুমি তো শুধু তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ অনুসরণ করে এবং অদৃশ্যে দয়াময়কে ভয় করে। কাজেই তাকে ক্ষমা ও সম্মানজনক প্রতিদানের সুসংবাদ দাও।

১২নিশ্চয় আমিই মৃতদের জীবিত করি এবং তারা যা আগে পাঠিয়েছে ও যা রেখে গেছে তা লিপিবদ্ধ করি। আর প্রতিটি বিষয় আমি একটি স্পষ্ট গ্রন্থে গণনা করে রেখেছি।

পৃষ্ঠা ৪৪০ / ৬০৪