এই পৃষ্ঠা শুনুন — সূরা ইয়াসীন

৪৪১

১৩আর তাদের জন্য একটি জনপদের অধিবাসীদের উদাহরণ পেশ করো, যখন সেখানে রাসূলরা এসেছিলেন।

১৪যখন আমি তাদের কাছে দুজন প্রেরণ করলাম, তারা তাদের মিথ্যা মনে করল, ফলে আমি তৃতীয় একজন দিয়ে শক্তি জুগিয়ে দিলাম। তারা বলল, 'নিশ্চয় আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি।'

১৫তারা বলল, 'তোমরা তো আমাদের মতোই মানুষ ছাড়া আর কিছু নও, আর দয়াময় কোনো কিছু নাযিল করেননি। তোমরা শুধু মিথ্যাই বলছ।'

১৬তারা বলল, 'আমাদের প্রতিপালক জানেন, আমরা নিশ্চয় তোমাদের কাছে প্রেরিত হয়েছি।

১৭আর আমাদের দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া।'

১৮তারা বলল, 'আমরা তোমাদের অশুভ লক্ষণ মনে করছি। যদি তোমরা বিরত না হও, তবে আমরা তোমাদের অবশ্যই পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে।'

১৯তারা বলল, 'তোমাদের অশুভ লক্ষণ তোমাদের সাথেই রয়েছে। যদি তোমাদের উপদেশ দেওয়া হয় তবুও কি এমন করবে? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।'

২০আর নগরের প্রান্ত থেকে দৌড়ে এলো একজন লোক, সে বলল, 'হে আমার সম্প্রদায়, রাসূলদের অনুসরণ করো,

২১তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর যারা হিদায়াতপ্রাপ্ত।

২২আর আমার কী হলো যে, আমি তাঁর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তাঁরই কাছে তোমাদের প্রত্যাবর্তন?

২৩আমি কি তাঁকে ছেড়ে অন্য কোনো ইলাহ গ্রহণ করব? দয়াময় যদি আমার কোনো ক্ষতি করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না।

২৪তাহলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ে যাব।

২৫নিশ্চয় আমি তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি, কাজেই আমার কথা শোনো।'

২৬তাকে বলা হলো, 'জান্নাতে প্রবেশ করো।' সে বলল, 'হায়, আমার সম্প্রদায় যদি জানত,

২৭কীভাবে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন!'

পৃষ্ঠা ৪৪১ / ৬০৪