এই পৃষ্ঠা শুনুন — সূরা ইয়াসীন

৪৪৪

৫৫নিশ্চয় জান্নাতবাসীরা আজকের দিনে আনন্দে ব্যস্ত থাকবে,

৫৬তারা ও তাদের সঙ্গিনীরা ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে।

৫৭সেখানে তাদের জন্য থাকবে ফলমূল, আর তারা যা চাইবে তা-ই।

৫৮'সালাম'—পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে একটি বাণী।

৫৯আর হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও।

৬০হে বনী আদম, আমি কি তোমাদের নির্দেশ দিইনি যে, তোমরা শয়তানের ইবাদত কোরো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু?

৬১আর আমারই ইবাদত করো, এটাই সরল সঠিক পথ।

৬২আর সে তো তোমাদের মধ্য থেকে বহু মানুষকে বিভ্রান্ত করেছিল। তবু কি তোমরা বুঝতে না?

৬৩এটাই সেই জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হতো।

৬৪তোমরা যে কুফরি করতে তার কারণে আজ এতে প্রবেশ করো।

৬৫আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব, আর তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা যা করত তার।

৬৬আর আমি ইচ্ছা করলে তাদের চোখ মুছে দিতে পারতাম, তখন তারা পথের দিকে ছুটত, কিন্তু কীভাবে তারা দেখতে পেত?

৬৭আর আমি ইচ্ছা করলে তাদের অবস্থানেই তাদের রূপান্তরিত করে দিতে পারতাম, তখন তারা না এগিয়ে যেতে পারত, আর না ফিরে যেতে পারত।

৬৮আর যাকে আমি দীর্ঘায়ু দিই, তার সৃষ্টি-অবস্থা আমি উল্টে দিই। তবু কি তারা বুঝবে না?

৬৯আর আমি তাকে কবিতা শেখাইনি, আর এটা তার জন্য শোভনও নয়। এটা তো শুধু একটি উপদেশ এবং স্পষ্ট কুরআন,

৭০যাতে সে সতর্ক করতে পারে তাকে, যে জীবিত, আর যাতে কাফিরদের বিরুদ্ধে সেই বাণী সত্য প্রমাণিত হয়।

পৃষ্ঠা ৪৪৪ / ৬০৪