৪৫০
১০৩অতঃপর যখন উভয়ে আত্মসমর্পণ করলেন এবং তিনি তাকে কপালের ওপর শুইয়ে দিলেন,
১০৪তখন আমি তাকে ডেকে বললাম, হে ইবরাহীম,
১০৫তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ, নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিফল দিয়ে থাকি।
১০৬নিশ্চয় এটি ছিল এক স্পষ্ট পরীক্ষা।
১০৭আর আমি এক মহান কুরবানির পশু দিয়ে তাকে মুক্ত করলাম।
১০৮আর আমি পরবর্তী প্রজন্মের মাঝে তার জন্য সুনাম রেখে দিলাম।
১০৯ইবরাহীমের প্রতি শান্তি বর্ষিত হোক।
১১০আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিফল দিয়ে থাকি।
১১১নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।
১১২আর আমি তাকে ইসহাকের সুসংবাদ দিলাম, যে সৎকর্মশীলদের মধ্য থেকে এক নবী হবে।
১১৩আর আমি তাকে ও ইসহাককে বরকত দান করলাম। আর তাদের উভয়ের বংশধরদের মধ্যে কেউ সৎকর্মশীল, আবার কেউ স্পষ্টভাবে নিজের প্রতি অন্যায়কারী।
১১৪আর নিশ্চয় আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছি,
১১৫আর আমি তাদের দুজনকে ও তাদের সম্প্রদায়কে মহাসংকট থেকে উদ্ধার করেছি,
১১৬আর আমি তাদের সাহায্য করেছি, ফলে তারাই বিজয়ী হয়েছিল।
১১৭আর আমি তাদের দুজনকে স্পষ্ট বিধানসম্বলিত কিতাব দান করেছি,
১১৮আর আমি তাদের দুজনকে সরল পথের দিশা দিয়েছি।
১১৯আর আমি পরবর্তী প্রজন্মের মাঝে তাদের দুজনের জন্য সুনাম রেখে দিয়েছি।
১২০মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক।
১২১আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিফল দিয়ে থাকি।
১২২নিশ্চয় তারা দুজন আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।
১২৩আর নিশ্চয় ইলিয়াস রাসূলদের মধ্য থেকে একজন ছিলেন,
১২৪যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি ভয় করবে না?
১২৫তোমরা কি বা'ল দেবতাকে ডাকছ, আর সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করছ,
১২৬আল্লাহকে, যিনি তোমাদের প্রতিপালক ও তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক?
পৃষ্ঠা ৪৫০ / ৬০৪