এই পৃষ্ঠা শুনুন — সূরা সাদ

৪৫৭

৬২আর তারা বলবে, আমাদের কী হলো যে, যাদের আমরা মন্দ লোকদের অন্তর্ভুক্ত মনে করতাম, তাদের আমরা দেখছি না?

৬৩আমরা কি তাদের নিয়ে বিদ্রূপ করতাম, নাকি আমাদের দৃষ্টি তাদের থেকে সরে গেছে?

৬৪নিশ্চয় এটাই সত্য, জাহান্নামবাসীদের পারস্পরিক বাদানুবাদ।

৬৫বলো, আমি তো কেবল একজন সতর্ককারী, আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, সর্বপ্রবল,

৬৬আসমানসমূহ, যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, পরাক্রমশালী, মহাক্ষমাশীল।

৬৭বলো, এটা এক মহাসংবাদ,

৬৮যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ।

৬৯ঊর্ধ্বজগতের ফেরেশতাদের বিতর্কের ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না,

৭০আমার কাছে কেবল এতটুকুই ওহী করা হয় যে, আমি একজন স্পষ্ট সতর্ককারী।

৭১যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, নিশ্চয় আমি কাদামাটি থেকে একজন মানুষ সৃষ্টি করব,

৭২অতঃপর যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার রূহ থেকে ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ে পড়ো।

৭৩তখন ফেরেশতারা সবাই একযোগে সিজদা করল,

৭৪তবে ইবলিস ব্যতীত, সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।

৭৫তিনি বললেন, হে ইবলিস, আমি আমার দুই হাতে যা সৃষ্টি করেছি, তার প্রতি সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি অহংকার করলে, নাকি তুমি উচ্চমর্যাদাসম্পন্নদের অন্তর্ভুক্ত ছিলে?

৭৬সে বলল, আমি তার চেয়ে উত্তম, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ কাদামাটি থেকে।

৭৭তিনি বললেন, তাহলে তুমি এখান থেকে বের হয়ে যাও, কেননা তুমি অভিশপ্ত,

৭৮আর নিশ্চয় প্রতিফল দিবস পর্যন্ত তোমার ওপর আমার অভিশাপ বর্ষিত থাকবে।

৭৯সে বলল, হে আমার প্রতিপালক, তাহলে আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দাও।

৮০তিনি বললেন, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত,

৮১সুনির্ধারিত সময়ের দিন পর্যন্ত।

৮২সে বলল, তাহলে তোমার সম্মানের শপথ, আমি অবশ্যই তাদের সবাইকে বিপথগামী করব,

৮৩তবে তাদের মধ্যে তোমার একনিষ্ঠ বান্দাগণ ব্যতীত।

পৃষ্ঠা ৪৫৭ / ৬০৪