এই পৃষ্ঠা শুনুন — সূরা হা-মীম আস-সাজদাহ

৪৭৮

১২অতঃপর তিনি দুই দিনে সাত আসমান সৃষ্টি করলেন এবং প্রতিটি আসমানে তার নির্দেশ প্রেরণ করলেন। আর আমি নিকটবর্তী আসমানকে প্রদীপমালা দিয়ে সুশোভিত করেছি এবং সুরক্ষিত করেছি। এটাই পরাক্রমশালী, সর্বজ্ঞের সুনির্ধারিত পরিকল্পনা।

১৩অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলো, আমি তোমাদের আদ ও সামূদের বজ্রপাতের মতো এক বজ্রপাত সম্পর্কে সতর্ক করছি,

১৪যখন তাদের কাছে সামনে ও পেছন থেকে রাসূলগণ এসে বলেছিলেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তারা বলল, আমাদের প্রতিপালক ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা অবতীর্ণ করতেন, সুতরাং তোমাদের যা নিয়ে পাঠানো হয়েছে তা আমরা অস্বীকার করি।

১৫অতঃপর আদ সম্প্রদায় অন্যায়ভাবে যমীনে অহংকার করেছিল এবং বলেছিল, আমাদের চেয়ে শক্তিতে কে অধিক? তারা কি দেখেনি যে, আল্লাহ, যিনি তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়ে শক্তিতে অধিক? আর তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত।

১৬অতঃপর আমি তাদের ওপর অশুভ দিনগুলোতে এক প্রবল হিমশীতল ঝড় পাঠালাম, যাতে তাদের পার্থিব জীবনে অপমানের শাস্তি আস্বাদন করাই, আর পরকালের শাস্তি তো আরও অপমানজনক, আর তাদের সাহায্য করা হবে না।

১৭আর সামূদ সম্প্রদায়কে আমি পথ দেখিয়েছিলাম, কিন্তু তারা হিদায়াতের চেয়ে অন্ধত্বকেই বেশি পছন্দ করল, ফলে তাদের কৃতকর্মের কারণে তাদের অপমানজনক শাস্তির বজ্রপাত পাকড়াও করল।

১৮আর আমি তাদের রক্ষা করলাম যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করত।

১৯আর যেদিন আল্লাহর শত্রুদের আগুনের দিকে সমবেত করা হবে, তখন তাদের সারিবদ্ধ করা হবে,

২০এমনকি যখন তারা সেখানে পৌঁছাবে, তখন তাদের কান, চোখ ও ত্বক তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষ্য দেবে।

পৃষ্ঠা ৪৭৮ / ৬০৪