এই পৃষ্ঠা শুনুন — সূরা আয-যুখরুফ

৪৮৯

৫২আর এভাবেই আমি তোমার প্রতি আমার নির্দেশক্রমে এক রূহ ওহী করেছি। তুমি জানতে না কিতাব কী, ঈমান কী, কিন্তু আমি একে আলোকরূপে বানিয়েছি, যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ দেখাই। আর নিশ্চয় তুমি সরল পথের দিকেই পথ দেখাও,

৫৩সেই আল্লাহর পথ, আসমানসমূহে যা কিছু আছে এবং যমীনে যা কিছু আছে সবই যাঁর। সাবধান, সকল বিষয় আল্লাহরই দিকে প্রত্যাবর্তিত হয়।

সূরা আয-যুখরুফ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১হা-মীম।

২স্পষ্ট কিতাবের শপথ,

৩আমি এটিকে আরবি ভাষায় কুরআন বানিয়েছি, যাতে তোমরা বুঝতে পার।

৪আর নিশ্চয় এটি আমার কাছে উম্মুল কিতাবে (মূল কিতাবে) সংরক্ষিত, মহান ও প্রজ্ঞাপূর্ণ।

৫তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় বলে আমি কি তোমাদের কাছ থেকে এই উপদেশ সরিয়ে রাখব?

৬আর আমি পূর্ববর্তীদের মধ্যে কত নবী পাঠিয়েছি।

৭আর যখনই তাদের কাছে কোনো নবী এসেছে, তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছে।

৮তাই আমি তাদের চেয়ে শক্তিশালীদের ধ্বংস করেছি, আর পূর্ববর্তীদের দৃষ্টান্ত অতীত হয়ে গেছে।

৯আর তুমি যদি তাদের জিজ্ঞেস কর, কে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে, পরাক্রমশালী সর্বজ্ঞ সত্তা এগুলো সৃষ্টি করেছেন।

১০যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য পথ তৈরি করেছেন, যাতে তোমরা পথ পেতে পার।

পৃষ্ঠা ৪৮৯ / ৬০৪