এই পৃষ্ঠা শুনুন — সূরা আয-যুখরুফ

৪৯৪

৬১আর নিশ্চয় সে কিয়ামতের একটি লক্ষণ; সুতরাং তোমরা কখনো এতে সন্দেহ কর না, বরং আমার অনুসরণ কর; এটাই সরল পথ।

৬২আর শয়তান যেন কখনো তোমাদের বাধা না দেয়; নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।

৬৩আর যখন ঈসা স্পষ্ট প্রমাণসহ এল, তখন সে বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যেসব বিষয়ে মতভেদ করছ, তার কিছু তোমাদের কাছে স্পষ্ট করার জন্য এসেছি; সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

৬৪নিশ্চয় আল্লাহই আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, সুতরাং তাঁরই ইবাদত কর; এটাই সরল পথ।

৬৫অতঃপর তাদের মধ্যকার দলগুলো মতভেদ সৃষ্টি করল; সুতরাং যারা জুলুম করেছে তাদের জন্য দুর্ভোগ, এক যন্ত্রণাদায়ক দিনের শাস্তি থেকে।

৬৬তারা কি কেবল কিয়ামতেরই প্রতীক্ষা করছে যে, তা তাদের কাছে হঠাৎ এসে পড়বে, অথচ তারা টেরও পাবে না?

৬৭সেদিন ঘনিষ্ঠ বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে, কেবল মুত্তাকীরা ছাড়া।

৬৮হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না,

৬৯যারা আমার নিদর্শনে বিশ্বাস করেছিল এবং যারা আত্মসমর্পণকারী (মুসলিম) ছিল।

৭০তোমরা ও তোমাদের স্ত্রীরা আনন্দচিত্তে জান্নাতে প্রবেশ কর।

৭১তাদের সামনে স্বর্ণের থালা ও পানপাত্র ঘোরানো হবে, আর সেখানে থাকবে যা মন চায় এবং যা চোখকে প্রশান্তি দেয়, আর তোমরা সেখানে চিরস্থায়ী থাকবে।

৭২আর তোমাদের কর্মের প্রতিফল হিসেবে এই জান্নাতের উত্তরাধিকার তোমাদের দেওয়া হয়েছে।

৭৩সেখানে তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল, যা থেকে তোমরা খাবে।

পৃষ্ঠা ৪৯৪ / ৬০৪