এই পৃষ্ঠা শুনুন — সূরা আদ-দুখান

৪৯৮

৪০নিশ্চয় ফয়সালার দিনই তাদের সকলের নির্ধারিত সময়,

৪১যেদিন কোনো বন্ধু তার অন্য বন্ধুর কোনো কাজে আসবে না এবং তাদের সাহায্যও করা হবে না,

৪২কেবল যাদের প্রতি আল্লাহ দয়া করেন তারা ছাড়া; নিশ্চয় তিনি পরাক্রমশালী, পরম দয়ালু।

৪৩নিশ্চয় যাক্কুম বৃক্ষ,

৪৪পাপীর খাদ্য।

৪৫গলিত ধাতুর মতো, পেটের ভেতর ফুটতে থাকবে,

৪৬যেমন ফুটন্ত পানি ফোটে।

৪৭তাকে ধর, তারপর টেনে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও।

৪৮অতঃপর তার মাথার ওপর ফুটন্ত পানির শাস্তি ঢেলে দাও।

৪৯স্বাদ গ্রহণ কর, তুমি তো নিজেকে সম্মানিত, মহান মনে করতে!

৫০নিশ্চয় এটাই তা, যা নিয়ে তোমরা সন্দেহ পোষণ করতে।

৫১নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে,

৫২বাগান ও ঝর্ণাসমূহে,

৫৩তারা মসৃণ রেশম ও পুরু রেশমী কাপড় পরিধান করবে, মুখোমুখি বসে থাকবে।

৫৪এমনই হবে, আর আমি তাদের আয়তলোচনা হুরদের সাথে বিবাহ দেব।

৫৫তারা সেখানে নিরাপদে থেকে সব ধরনের ফলমূল চাইবে,

৫৬সেখানে তারা প্রথম মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যুর স্বাদ পাবে না, আর আল্লাহ তাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন,

৫৭তোমার প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ; এটাই মহাসাফল্য।

৫৮নিশ্চয় আমি এই কুরআন তোমার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।

৫৯সুতরাং প্রতীক্ষা কর, নিশ্চয় তারাও প্রতীক্ষা করছে।

পৃষ্ঠা ৪৯৮ / ৬০৪