৫০৮
১২নিশ্চয় আল্লাহ যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত; আর যারা কুফরী করেছে তারা ভোগবিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ জন্তুর মতো খেয়ে যায়, আর আগুনই তাদের আবাসস্থল।
১৩আর কত জনপদ, যা তোমার সেই জনপদের চেয়ে শক্তিশালী ছিল যা তোমাকে বহিষ্কার করেছিল, আমি তাদের ধ্বংস করে দিয়েছি, ফলে তাদের কোনো সাহায্যকারী ছিল না।
১৪যে তার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত, সে কি তার মতো, যার মন্দ কাজ তার কাছে সুশোভিত করে দেওয়া হয়েছে আর যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে?
১৫মুত্তাকীদের প্রতিশ্রুত জান্নাতের দৃষ্টান্ত এই যে, তাতে রয়েছে দূষণমুক্ত পানির নদী, স্বাদ অপরিবর্তিত দুধের নদী, পানকারীদের জন্য সুস্বাদু মদের নদী এবং পরিশুদ্ধ মধুর নদী; আর তাদের জন্য সেখানে রয়েছে সব ধরনের ফলমূল এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা। এরা কি তাদের মতো, যারা আগুনে চিরস্থায়ী এবং যাদের ফুটন্ত পানি পান করানো হয়, ফলে তা তাদের নাড়িভুঁড়ি টুকরো টুকরো করে দেয়?
১৬আর তাদের মধ্যে কেউ কেউ তোমার কথা শোনার ভান করে, শেষে যখন তোমার কাছ থেকে বেরিয়ে যায়, তখন যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের বলে, সে এইমাত্র কী বলল? এরাই তারা, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে।
১৭আর যারা সঠিক পথ পেয়েছে, তিনি তাদের পথনির্দেশ বৃদ্ধি করে দিয়েছেন এবং তাদের তাকওয়া দান করেছেন।
১৮তবে তারা কি কেবল কিয়ামতেরই প্রতীক্ষা করছে যে, তা তাদের কাছে হঠাৎ এসে পড়বে? তার লক্ষণ তো এসেই গেছে; অতঃপর যখন তা তাদের কাছে এসে পড়বে, তখন তাদের স্মরণ করা কী কাজে আসবে?
১৯সুতরাং জেনে রাখ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর তোমার নিজের ত্রুটির জন্য এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য ক্ষমা প্রার্থনা কর; আর আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান জানেন।
পৃষ্ঠা ৫০৮ / ৬০৪