এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-ফাতহ

৫১১

সূরা আল-ফাতহ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১নিশ্চয় আমি তোমার জন্য এক সুস্পষ্ট বিজয় দান করেছি,

২যাতে আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের ত্রুটি ক্ষমা করে দেন এবং তোমার প্রতি তাঁর নিয়ামত পূর্ণ করেন আর তোমাকে সরল পথে পরিচালিত করেন,

৩আর আল্লাহ তোমাকে সাহায্য করেন এক মহাসাহায্য দ্বারা।

৪তিনিই, যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেছেন, যাতে তাদের ঈমানের সাথে ঈমান আরো বৃদ্ধি পায়; আর আকাশমণ্ডলী ও পৃথিবীর সৈন্যবাহিনী আল্লাহরই; আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

৫যাতে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের এমন জান্নাতে প্রবেশ করান, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, আর তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেন; আর এটাই আল্লাহর কাছে মহাসাফল্য।

৬আর যাতে তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদের শাস্তি দেন, যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে; তাদের ওপরই বর্তাবে মন্দের চক্র; আর আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন এবং তাদের অভিশাপ দিয়েছেন এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন; আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।

৭আর আকাশমণ্ডলী ও পৃথিবীর সৈন্যবাহিনী আল্লাহরই; আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

৮নিশ্চয় আমি তোমাকে সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি,

৯যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর এবং তাঁকে সাহায্য কর ও তাঁকে সম্মান কর, আর সকাল-সন্ধ্যা তাঁর পবিত্রতা ঘোষণা কর।

পৃষ্ঠা ৫১১ / ৬০৪