৫১৭
১২হে বিশ্বাসীগণ, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাক; নিশ্চয় কোনো কোনো ধারণা পাপ; আর তোমরা একে অপরের গোপনীয়তা অনুসন্ধান কর না এবং একে অপরের গীবত কর না; তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করবে; আর আল্লাহকে ভয় কর; নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।
১৩হে মানুষ, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পার; নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই, যে সবচেয়ে বেশি তাকওয়াশীল; নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবগত।
১৪মরুবাসীরা বলে, আমরা ঈমান এনেছি; বল, তোমরা ঈমান আননি, বরং তোমরা বল, আমরা আত্মসমর্পণ করেছি, কেননা এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি; আর তোমরা যদি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর, তবে তিনি তোমাদের কর্মফল থেকে কিছুই কমাবেন না; নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
১৫মুমিন তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারপর সন্দেহ পোষণ করেনি এবং তাদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে; তারাই সত্যবাদী।
১৬বল, তোমরা কি আল্লাহকে তোমাদের দ্বীন সম্পর্কে অবহিত করছ, অথচ আল্লাহ জানেন যা কিছু আকাশমণ্ডলীতে আছে এবং যা কিছু পৃথিবীতে আছে? আর আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী।
১৭তারা তোমার প্রতি অনুগ্রহ প্রকাশ করে যে তারা ইসলাম গ্রহণ করেছে; বল, তোমরা তোমাদের ইসলাম গ্রহণের কথা বলে আমার প্রতি অনুগ্রহ প্রকাশ কর না; বরং আল্লাহই তোমাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করেন যে, তিনি তোমাদের ঈমানের পথ দেখিয়েছেন, যদি তোমরা সত্যবাদী হও।
১৮নিশ্চয় আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় জানেন; আর তোমরা যা কর, আল্লাহ তা সম্যক দেখেন।
পৃষ্ঠা ৫১৭ / ৬০৪