এই পৃষ্ঠা শুনুন — সূরা কাফ

৫১৯

১৬আর নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন তাকে যা কুমন্ত্রণা দেয় তা আমি জানি; আর আমি তার গ্রীবাস্থিত ধমনীর চেয়েও তার নিকটবর্তী।

১৭যখন দুজন গ্রহণকারী ফেরেশতা ডান ও বাম দিকে বসে গ্রহণ করে,

১৮সে যে কথাই উচ্চারণ করে না কেন, তার কাছে এক প্রস্তুত নিরীক্ষক থাকে।

১৯আর মৃত্যুর যন্ত্রণা সত্যসহই আসবে; এটাই তা, যা থেকে তুমি পালিয়ে বেড়াতে।

২০আর শিঙ্গায় ফুঁক দেওয়া হবে; এটাই সেই প্রতিশ্রুত দিন।

২১আর প্রত্যেক ব্যক্তি এমন অবস্থায় আসবে, যার সাথে থাকবে একজন চালক এবং একজন সাক্ষী।

২২নিশ্চয় তুমি এ সম্পর্কে গাফেল ছিলে, অতঃপর আমি তোমার পর্দা সরিয়ে দিলাম, ফলে আজ তোমার দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ।

২৩আর তার সঙ্গী বলবে, এই যে, আমার কাছে যা প্রস্তুত ছিল।

২৪তোমরা দুজন প্রত্যেক অবাধ্য কাফিরকে জাহান্নামে নিক্ষেপ কর,

২৫যে কল্যাণকর কাজে বাধা দিত, সীমালঙ্ঘনকারী, সন্দেহপ্রবণ,

২৬যে আল্লাহর সাথে আরেক উপাস্য স্থির করেছিল; সুতরাং তোমরা দুজন তাকে কঠোর শাস্তিতে নিক্ষেপ কর।

২৭তার সঙ্গী বলবে, হে আমাদের প্রতিপালক, আমি তাকে অবাধ্য করিনি, বরং সে নিজেই সুদূর বিভ্রান্তিতে ছিল।

২৮তিনি বলবেন, তোমরা আমার সামনে ঝগড়া কর না, আমি তো আগেই তোমাদের শাস্তির কথা জানিয়ে দিয়েছিলাম।

২৯আমার কাছে কথার কোনো পরিবর্তন হয় না, আর আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই।

৩০যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছ? আর সে বলবে, আরো কিছু আছে কি?

৩১আর জান্নাত মুত্তাকীদের নিকটবর্তী করে দেওয়া হবে, অদূরে।

৩২এটাই তা, যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল, প্রত্যেক অনুতপ্ত, সংরক্ষণশীল ব্যক্তির জন্য,

৩৩যে না দেখে দয়াময়কে ভয় করত এবং যে অনুতপ্ত অন্তর নিয়ে এসেছে।

৩৪তোমরা শান্তিতে এতে প্রবেশ কর; এটাই চিরস্থায়ী বসবাসের দিন।

৩৫সেখানে তাদের জন্য থাকবে যা তারা চাইবে, আর আমার কাছে আছে আরো অধিক।

পৃষ্ঠা ৫১৯ / ৬০৪