৫২০
৩৬আর তাদের আগে আমি কত প্রজন্ম ধ্বংস করেছি, যারা শক্তিতে তাদের চেয়ে প্রবল ছিল, ফলে তারা দেশে দেশে খোঁজ করে বেড়িয়েছিল, কোথাও কি পালানোর জায়গা আছে?
৩৭নিশ্চয় এতে উপদেশ রয়েছে তার জন্য, যার অন্তর আছে অথবা যে মনোযোগ দিয়ে কান পাতে এবং প্রত্যক্ষদর্শী থাকে।
৩৮আর নিশ্চয় আমি আকাশমণ্ডলী, পৃথিবী ও এতদুভয়ের মধ্যকার সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি, আর আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি।
৩৯সুতরাং তারা যা বলে তাতে ধৈর্য ধারণ কর এবং সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে তোমার প্রতিপালকের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা কর,
৪০আর রাতের কিছু অংশে তাঁর পবিত্রতা ঘোষণা কর এবং সিজদার পরও।
৪১আর মনোযোগ দিয়ে শোন সেদিনের কথা, যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে,
৪২যেদিন তারা সত্যিকার সেই মহাগর্জন শুনবে; এটাই বের হওয়ার দিন।
৪৩নিশ্চয় আমিই জীবন দিই এবং মৃত্যু দিই, আর আমারই কাছে সবার প্রত্যাবর্তন।
৪৪যেদিন পৃথিবী তাদের ওপর থেকে দ্রুত বিদীর্ণ হয়ে যাবে; এটাই সমাবেশ, যা আমার জন্য সহজ।
৪৫তারা যা বলে সে সম্পর্কে আমিই সবচেয়ে ভালো জানি, আর তুমি তাদের ওপর জবরদস্তিকারী নও; সুতরাং যে আমার প্রতিশ্রুত শাস্তিকে ভয় করে, তাকে এই কুরআন দিয়ে উপদেশ দাও।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১প্রবল বেগে ধূলিকণা উড়িয়ে দেওয়া বাতাসের শপথ,
২অতঃপর ভারী বোঝা বহনকারী মেঘমালার শপথ,
৩অতঃপর সহজে চলমান নৌযানসমূহের শপথ,
৪অতঃপর কাজ বণ্টনকারী ফেরেশতাদের শপথ,
৫নিশ্চয় তোমাদের যে বিষয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই সত্য,
৬আর নিশ্চয় প্রতিফল অবশ্যই সংঘটিত হবে।
পৃষ্ঠা ৫২০ / ৬০৪