৫২৩
৫২এভাবেই তাদের আগে যত রাসূলই এসেছেন, তারা তাদের সম্পর্কে বলেছে, জাদুকর অথবা পাগল।
৫৩তারা কি একে অপরকে এই বিষয়ে ওসিয়ত করে গেছে? বরং তারা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
৫৪সুতরাং তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তাতে তুমি নিন্দিত হবে না।
৫৫আর উপদেশ দিতে থাক, কেননা উপদেশ মুমিনদের উপকারে আসে।
৫৬আর আমি জ্বিন ও মানুষকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি।
৫৭আমি তাদের কাছ থেকে কোনো জীবিকা চাই না এবং আমি চাই না যে, তারা আমাকে খাওয়াক।
৫৮নিশ্চয় আল্লাহ, তিনিই জীবিকাদাতা, প্রবল শক্তির অধিকারী, সুদৃঢ়।
৫৯সুতরাং নিশ্চয় যারা জুলুম করেছে, তাদের জন্যও তাদের সঙ্গীদের ভাগের মতো একটি ভাগ রয়েছে, সুতরাং তারা যেন তাড়াহুড়া না করে।
৬০সুতরাং দুর্ভোগ তাদের জন্য, যারা কুফরী করেছে, তাদের সেই দিনের কারণে, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হচ্ছে।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১তূর পর্বতের শপথ,
২আর লিপিবদ্ধ কিতাবের শপথ,
৩উন্মুক্ত পাতায়,
৪আর সেই আবাদ ঘরের শপথ,
৫আর উন্নত ছাদের শপথ,
৬আর উত্তাল সমুদ্রের শপথ,
৭নিশ্চয় তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যই সংঘটিত হবে,
৮তা প্রতিরোধ করার কেউ নেই,
৯যেদিন আকাশ প্রবলভাবে আন্দোলিত হবে,
১০আর পর্বতমালা দ্রুত চলতে শুরু করবে।
১১সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য,
১২যারা অসার কথায় খেলা করতে থাকে,
১৩যেদিন তাদের জাহান্নামের আগুনের দিকে জোরপূর্বক ঠেলে নেওয়া হবে,
১৪এটাই সেই আগুন, যাকে তোমরা মিথ্যা বলতে।
পৃষ্ঠা ৫২৩ / ৬০৪