এই পৃষ্ঠা শুনুন — সূরা আত-তূর

৫২৪

১৫তবে কি এটা জাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না?

১৬তোমরা এতে প্রবেশ কর, অতঃপর তোমরা ধৈর্য ধর অথবা ধৈর্য না ধর, তোমাদের জন্য উভয়ই সমান; তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদের দেওয়া হচ্ছে।

১৭নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাত ও নিয়ামতসমূহে,

১৮তাদের প্রতিপালক তাদের যা দিয়েছেন তাতে আনন্দিত হয়ে; আর তাদের প্রতিপালক তাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন।

১৯তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তৃপ্তিসহকারে খাও ও পান কর,

২০সারিবদ্ধ আসনে হেলান দিয়ে; আর আমি তাদের আয়তলোচনা হুরদের সাথে বিবাহ দেব।

২১আর যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরাও ঈমানের সাথে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদের তাদের সাথে মিলিত করে দেব, আর তাদের কর্মের কোনো অংশই আমি কমাব না; প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ।

২২আর আমি তাদের ফলমূল ও মাংস দিয়ে সাহায্য করব, যা তারা চাইবে।

২৩সেখানে তারা একে অপরের কাছ থেকে পানপাত্র নেবে, যাতে কোনো অসার কথা বা পাপ থাকবে না।

২৪আর তাদের সেবায় ঘুরবে তাদের জন্য নির্ধারিত কিশোররা, যেন তারা সুরক্ষিত মুক্তা।

২৫আর তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসাবাদ করবে,

২৬তারা বলবে, এর আগে আমরা আমাদের পরিবারের মধ্যে ভীত-সন্ত্রস্ত ছিলাম,

২৭অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করলেন এবং আমাদের দহনকারী বাতাসের শাস্তি থেকে রক্ষা করলেন,

২৮নিশ্চয় আমরা এর আগে তাঁকেই আহ্বান করতাম; নিশ্চয় তিনিই মহাকল্যাণকারী, পরম দয়ালু।

২৯সুতরাং তুমি উপদেশ দিতে থাক; তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহে গণক নও, পাগলও নও।

৩০নাকি তারা বলে, সে একজন কবি, আমরা তার জন্য কালের দুর্ঘটনার প্রতীক্ষা করছি?

৩১বল, তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের মধ্যে আছি।

পৃষ্ঠা ৫২৪ / ৬০৪