৫৪৮
১৭তাই তাদের উভয়ের পরিণাম হলো, তারা আগুনে চিরস্থায়ী হবে; আর এটাই যালিমদের প্রতিদান।
১৮হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকের উচিত দেখা যে, আগামীকালের জন্য সে কী প্রেরণ করেছে; আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তার সম্যক জ্ঞাত।
১৯আর তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে তিনি তাদের নিজেদেরকেই তাদের কাছে ভুলিয়ে দিয়েছেন; তারাই সত্যত্যাগী।
২০আগুনের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়; জান্নাতের অধিবাসীরাই সফলকাম।
২১যদি আমি এই কুরআন কোনো পর্বতের ওপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে তা আল্লাহর ভয়ে বিনম্র, চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। আর এসব দৃষ্টান্ত আমি মানুষের জন্য উপস্থাপন করি, যাতে তারা চিন্তা করে।
২২তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অদৃশ্য ও দৃশ্যমান সব কিছুর জ্ঞাতা; তিনি পরম করুণাময়, পরম দয়ালু।
২৩তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অধিপতি, পরম পবিত্র, শান্তিদাতা, নিরাপত্তাদানকারী, রক্ষণাবেক্ষণকারী, পরাক্রমশালী, প্রবল ক্ষমতাশালী, মহিমান্বিত। তারা যাকে শরীক করে তা থেকে আল্লাহ কতই না পবিত্র!
২৪তিনিই আল্লাহ, স্রষ্টা, সৃষ্টিকারী, রূপদানকারী; সুন্দরতম নামসমূহ তাঁরই। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে; আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
পৃষ্ঠা ৫৪৮ / ৬০৪