৫৫৪
৯হে বিশ্বাসীগণ, জুমার দিন যখন নামাযের জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও; এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।
১০তারপর যখন নামায শেষ হয়, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।
১১আর যখন তারা কোনো ব্যবসা বা খেলাধুলা দেখে, তখন তারা তার দিকে ছুটে যায় এবং তোমাকে দাঁড়িয়ে রেখেই চলে যায়। বলো, আল্লাহর কাছে যা আছে তা খেলাধুলা ও ব্যবসা থেকে উত্তম; আর আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১যখন মুনাফিকরা তোমার কাছে আসে, তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, তুমি অবশ্যই আল্লাহর রাসূল। আর আল্লাহ জানেন যে, তুমি অবশ্যই তাঁর রাসূল, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী।
২তারা তাদের কসমকে ঢাল বানিয়ে নিয়েছে, ফলে তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়। নিশ্চয়ই তারা যা করত তা অত্যন্ত নিকৃষ্ট।
৩এটা এজন্য যে, তারা ঈমান আনার পর কুফরী করেছে, ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, তাই তারা বুঝতে পারে না।
৪আর যখন তুমি তাদের দেখো, তাদের দেহাবয়ব তোমাকে মুগ্ধ করে; আর যদি তারা কথা বলে, তুমি তাদের কথা শোনো, যেন তারা দেয়ালে হেলান দেওয়া কাঠের গুঁড়ি। তারা প্রতিটি বিকট শব্দকেই নিজেদের বিরুদ্ধে মনে করে। তারাই শত্রু, সুতরাং তাদের থেকে সতর্ক থাকো। আল্লাহ তাদের ধ্বংস করুন, তারা কীভাবে সত্য থেকে বিমুখ হয়ে যাচ্ছে!
পৃষ্ঠা ৫৫৪ / ৬০৪