৫৬৮
৩৬আর কোনো খাদ্য নেই, ক্ষতস্রাব ছাড়া,
৩৭যা কেবল পাপীরাই আহার করবে।
৩৮আমি শপথ করছি যা তোমরা দেখো তার,
৩৯আর যা তোমরা দেখো না তার,
৪০নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী।
৪১আর এটি কোনো কবির বাণী নয়; তোমরা অতি সামান্যই বিশ্বাস করো।
৪২আর এটি কোনো গণকের বাণীও নয়; তোমরা অতি সামান্যই উপদেশ গ্রহণ করো।
৪৩এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ।
৪৪আর যদি সে আমার নামে কিছু কথা মিথ্যা রচনা করত,
৪৫তবে আমি অবশ্যই তার ডান হাত ধরে পাকড়াও করতাম,
৪৬তারপর অবশ্যই তার হৃদপিণ্ডের রক্তনালী কেটে ফেলতাম,
৪৭আর তোমাদের মধ্যে কেউই তখন তাকে রক্ষা করতে পারত না।
৪৮আর নিশ্চয়ই এটি মুত্তাকীদের জন্য এক উপদেশবাণী।
৪৯আর নিশ্চয়ই আমি জানি যে, তোমাদের মধ্যে কিছু লোক মিথ্যারোপকারী।
৫০আর নিশ্চয়ই এটি কাফিরদের জন্য এক পরিতাপের বিষয়।
৫১আর নিশ্চয়ই এটি নিশ্চিত সত্য।
৫২সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করো।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১এক প্রশ্নকারী এমন এক আযাব সম্পর্কে জিজ্ঞাসা করল যা অবশ্যম্ভাবী,
২কাফিরদের জন্য, যা প্রতিরোধ করার কেউ নেই।
৩এটি আল্লাহর পক্ষ থেকে, যিনি সমুন্নত সোপানসমূহের অধিকারী।
৪ফেরেশতাগণ ও রূহ তাঁরই দিকে ঊর্ধ্বে আরোহণ করে এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
৫সুতরাং তুমি সুন্দরভাবে ধৈর্য ধারণ কর।
৬তারা এটিকে দূরবর্তী মনে করে,
৭আর আমি এটিকে নিকটবর্তী দেখছি।
৮সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো,
৯আর পাহাড়সমূহ হবে রঙিন পশমের মতো।
১০আর কোনো ঘনিষ্ঠ বন্ধু কোনো ঘনিষ্ঠ বন্ধুর খোঁজ নেবে না,
পৃষ্ঠা ৫৬৮ / ৬০৪