৫৬৯
১১যদিও তাদের একে অপরকে দেখানো হবে। অপরাধী কামনা করবে, যদি সে সেদিনের আযাব থেকে বাঁচতে তার সন্তানদের বিনিময়ে মুক্তিপণ দিতে পারত,
১২আর তার স্ত্রী ও তার ভাইকে,
১৩আর তার গোত্র-স্বজনকে, যারা তাকে আশ্রয় দিত,
১৪আর পৃথিবীতে যা কিছু আছে সবকিছুকে, যদি তা তাকে বাঁচাতে পারত।
১৫কখনো না! নিশ্চয় তা লেলিহান অগ্নিশিখা,
১৬যা মাথার চামড়া টেনে খুলে ফেলে।
১৭তা ডাকতে থাকবে তাকে, যে পিঠ ফিরিয়েছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল,
১৮আর যে সম্পদ জমা করেছিল ও তা আগলে রেখেছিল।
১৯নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অতি অস্থির স্বভাবের করে,
২০যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে,
২১আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে, তখন সে কৃপণ হয়ে যায়,
২২তবে নামাযীরা এমন নয়,
২৩যারা তাদের নামাযে নিয়মিত অটল থাকে,
২৪আর যাদের সম্পদে একটি নির্ধারিত অধিকার রয়েছে
২৫প্রার্থনাকারী ও বঞ্চিত ব্যক্তির জন্য,
২৬আর যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে,
২৭আর যারা তাদের প্রতিপালকের আযাব সম্পর্কে ভীত-সন্ত্রস্ত,
২৮কেননা তাদের প্রতিপালকের আযাব থেকে নিরাপদ থাকা যায় না,
২৯আর যারা তাদের লজ্জাস্থান রক্ষা করে,
৩০তবে তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীর ক্ষেত্রে নয়, কেননা এতে তারা নিন্দনীয় নয়।
৩১অতঃপর যে এর বাইরে কিছু কামনা করে, তারাই সীমালঙ্ঘনকারী।
৩২আর যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে,
৩৩আর যারা তাদের সাক্ষ্যে অবিচল থাকে,
৩৪আর যারা তাদের নামাযের হেফাযত করে,
৩৫তারাই জান্নাতে সম্মানিত থাকবে।
৩৬অতঃপর কাফিরদের কী হলো যে তারা তোমার দিকে দ্রুতবেগে ছুটে আসছে,
৩৭ডান দিক ও বাম দিক থেকে দলে দলে?
৩৮তাদের প্রত্যেকে কি আশা করে যে, তাকে নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশ করানো হবে?
৩৯কখনো না! আমি তো তাদের সৃষ্টি করেছি এমন কিছু থেকে, যা তারা জানে।
৪০অতএব আমি শপথ করছি উদয়স্থল ও অস্তস্থলসমূহের প্রতিপালকের, নিশ্চয় আমি সক্ষম—
পৃষ্ঠা ৫৬৯ / ৬০৪