এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-জিন

৫৭২

সূরা আল-জিন

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১বল, আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছে যে, জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনেছে, অতঃপর তারা বলেছে, নিশ্চয় আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি,

২যা সঠিক পথের দিকে পরিচালিত করে, ফলে আমরা তাতে ঈমান এনেছি, আর আমরা আমাদের প্রতিপালকের সাথে কখনো কাউকে শরিক করব না।

৩আর আমাদের প্রতিপালকের মহিমা অতি উচ্চ, তিনি কোনো সঙ্গিনীও গ্রহণ করেননি, কোনো সন্তানও নয়।

৪আর আমাদের মধ্যকার নির্বোধ ব্যক্তি আল্লাহ সম্পর্কে চরম মিথ্যা বলত।

৫আর আমরা মনে করতাম যে, মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে না।

৬আর মানুষদের মধ্যে কিছু লোক জিনদের মধ্যকার কিছু লোকের আশ্রয় প্রার্থনা করত, ফলে তারা তাদের অহংকার আরো বাড়িয়ে দিত।

৭আর তারা তো ধারণা করেছিল, যেমন তোমরা ধারণা করেছ, যে আল্লাহ কাউকে কখনো পুনরুত্থিত করবেন না।

৮আর আমরা আকাশ স্পর্শ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা তা কঠোর প্রহরী ও উল্কাপিণ্ডে পরিপূর্ণ পেয়েছি।

৯আর আমরা তার কিছু স্থানে সংবাদ শোনার জন্য বসতাম, কিন্তু এখন কেউ শুনতে গেলে সে তার জন্য অপেক্ষমাণ উল্কাপিণ্ড দেখতে পায়।

১০আর আমরা জানি না, পৃথিবীতে যারা আছে তাদের জন্য অনিষ্ট চাওয়া হয়েছে, নাকি তাদের প্রতিপালক তাদের জন্য কল্যাণ চেয়েছেন।

১১আর আমাদের মধ্যে কিছু সৎকর্মশীল আছে এবং কিছু তার চেয়ে ভিন্ন; আমরা বিভিন্ন পথে বিভক্ত।

১২আর আমরা নিশ্চিতভাবে জেনেছি যে, আমরা পৃথিবীতে আল্লাহকে কখনো অক্ষম করতে পারব না, আর পালিয়েও তাঁকে অক্ষম করতে পারব না।

১৩আর আমরা যখন সৎপথের বার্তা শুনেছি, তখন আমরা তাতে ঈমান এনেছি; সুতরাং যে তার প্রতিপালকের প্রতি ঈমান আনে, সে না ক্ষতির আশঙ্কা করে, না অন্যায়ের।

পৃষ্ঠা ৫৭২ / ৬০৪