৫৭৭
৪৮অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না।
৪৯তাহলে তাদের কী হলো যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে,
৫০যেন তারা ভীত-সন্ত্রস্ত বন্য গাধা,
৫১যা সিংহের সামনে থেকে পালিয়ে যায়?
৫২বরং তাদের প্রত্যেকে চায় যে, তাকে উন্মুক্ত সহিফা দেওয়া হোক।
৫৩কখনো না! বরং তারা আখিরাতকে ভয় করে না।
৫৪কখনো না! নিশ্চয় এটি একটি উপদেশ,
৫৫সুতরাং যে ইচ্ছা করে, সে তা স্মরণ রাখুক।
৫৬আর তারা স্মরণ রাখবে না, যতক্ষণ না আল্লাহ ইচ্ছা করেন; তিনিই তাকওয়ার যোগ্য এবং ক্ষমা করার যোগ্য।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১আমি শপথ করছি কিয়ামত দিবসের,
২আর আমি শপথ করছি অনুতপ্ত আত্মার,
৩মানুষ কি মনে করে যে, আমি তার হাড়গুলো একত্র করব না?
৪অবশ্যই করব, আমি তো তার আঙুলের ডগাগুলোও যথাযথভাবে সাজিয়ে দিতে সক্ষম।
৫বরং মানুষ চায় সে সামনের দিকেও পাপ করতে থাকুক।
৬সে জিজ্ঞাসা করে, কিয়ামত দিবস কখন?
৭অতঃপর যখন দৃষ্টি চমকে উঠবে,
৮আর চাঁদ আলোহীন হয়ে যাবে,
৯আর সূর্য ও চাঁদ একত্র করা হবে,
১০সেদিন মানুষ বলবে, পালানোর জায়গা কোথায়?
১১কখনো না! কোনো আশ্রয়স্থল নেই।
১২সেদিনের চূড়ান্ত ঠিকানা কেবল তোমার প্রতিপালকের কাছেই।
১৩সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে সে আগে কী পাঠিয়েছে আর পিছনে কী রেখে গেছে।
১৪বরং মানুষ নিজের সম্পর্কে নিজেই সাক্ষী,
১৫যদিও সে নানা অজুহাত পেশ করে।
১৬তুমি তোমার জিহ্বা দ্রুত নাড়িও না তা তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য,
১৭নিশ্চয় এটি একত্র করা ও পাঠ করানোর দায়িত্ব আমারই,
১৮অতএব যখন আমি তা পাঠ করি, তখন তুমি তার পাঠ অনুসরণ কর,
১৯তারপর নিশ্চয় এর ব্যাখ্যা দেওয়াও আমারই দায়িত্ব।
পৃষ্ঠা ৫৭৭ / ৬০৪