৫৭৮
২০কখনো না! বরং তোমরা দুনিয়াকেই ভালোবাস,
২১আর আখিরাতকে উপেক্ষা কর।
২২সেদিন কিছু মুখ হবে উজ্জ্বল,
২৩তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে,
২৪আর সেদিন কিছু মুখ হবে বিষণ্ণ,
২৫তারা আশঙ্কা করবে যে, তাদের সাথে মেরুদণ্ড ভাঙা মহাদুর্যোগ ঘটানো হবে।
২৬কখনো না! যখন প্রাণ কণ্ঠনালীতে এসে পৌঁছাবে,
২৭আর বলা হবে, কে ঝাড়ফুঁক করবে?
২৮আর সে বুঝে নেবে যে, এটাই বিদায়ক্ষণ,
২৯আর পায়ের গোছার সাথে পায়ের গোছা জড়িয়ে যাবে,
৩০সেদিন তোমার প্রতিপালকের দিকেই হবে যাত্রা।
৩১সে না সত্য মেনেছিল, না নামায পড়েছিল,
৩২বরং সে মিথ্যা মনে করেছিল আর মুখ ফিরিয়ে নিয়েছিল,
৩৩তারপর সে দাম্ভিকতার সাথে দুলতে দুলতে তার পরিবারের কাছে চলে গিয়েছিল।
৩৪তোমার জন্য দুর্ভোগ, আরো দুর্ভোগ,
৩৫তারপর তোমার জন্য দুর্ভোগ, আরো দুর্ভোগ।
৩৬মানুষ কি মনে করে যে, তাকে উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেওয়া হবে?
৩৭সে কি বিন্দুমাত্র বীর্য ছিল না, যা স্খলিত হয়েছিল?
৩৮এরপর সে জমাট রক্তপিণ্ড হয়েছিল, অতঃপর তিনি তাকে সৃষ্টি করলেন ও যথাযথভাবে গঠন করলেন,
৩৯অতঃপর তা থেকে তিনি সৃষ্টি করলেন যুগল—পুরুষ ও নারী।
৪০তবে কি তিনি মৃতদের জীবিত করতে সক্ষম নন?
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১মানুষের উপর কি এমন এক সময় অতিবাহিত হয়নি, যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?
২নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, তাকে পরীক্ষা করার জন্য, অতঃপর আমি তাকে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি সম্পন্ন করেছি।
৩নিশ্চয় আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, নয়তো অকৃতজ্ঞ হবে।
৪নিশ্চয় আমি কাফিরদের জন্য শিকল, বেড়ি ও প্রজ্বলিত আগুন প্রস্তুত রেখেছি।
৫নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে, যাতে মিশ্রিত থাকবে কর্পূর,
পৃষ্ঠা ৫৭৮ / ৬০৪