এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-মুরসালাত

৫৮১

২০আমি কি তোমাদের এক তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?

২১অতঃপর আমি তা এক সুরক্ষিত স্থানে রেখেছিলাম,

২২এক নির্ধারিত সময় পর্যন্ত,

২৩অতঃপর আমি নির্ধারণ করেছি, আর আমি কতই না উত্তম নির্ধারণকারী!

২৪সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

২৫আমি কি পৃথিবীকে করিনি এক সংগ্রহস্থল—

২৬জীবিত ও মৃতদের জন্য?

২৭আর আমি তাতে স্থাপন করেছি সুউচ্চ পর্বতমালা, আর তোমাদের পান করিয়েছি সুমিষ্ট পানি।

২৮সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

২৯তোমরা এগিয়ে যাও সেদিকে, যাকে তোমরা মিথ্যা মনে করতে।

৩০তোমরা এগিয়ে যাও তিন শাখাবিশিষ্ট ছায়ার দিকে,

৩১যা ছায়াদায়ক নয় আর যা লেলিহান শিখা থেকেও রক্ষা করে না।

৩২নিশ্চয় তা প্রাসাদতুল্য স্ফুলিঙ্গ নিক্ষেপ করে,

৩৩যেন সেগুলো হলুদ বর্ণের উটের সারি।

৩৪সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

৩৫এই সেই দিন, যেদিন তারা কথা বলতে পারবে না,

৩৬আর তাদের অনুমতিও দেওয়া হবে না যে তারা অজুহাত পেশ করবে।

৩৭সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

৩৮এটাই মীমাংসার দিন; আমি তোমাদের ও পূর্ববর্তীদের একত্র করেছি।

৩৯অতএব তোমাদের কোনো কৌশল থাকলে, তোমরা আমার বিরুদ্ধে তা প্রয়োগ কর।

৪০সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

৪১নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাধারার মাঝে,

৪২আর তাদের কাঙ্ক্ষিত ফলমূলের মাঝে।

৪৩তোমরা তৃপ্তিসহকারে খাও ও পান কর, তোমাদের কর্মের প্রতিদানস্বরূপ।

৪৪নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিই।

৪৫সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

৪৬তোমরা খাও এবং কিছুকাল ভোগ কর, নিশ্চয় তোমরা অপরাধী।

৪৭সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

৪৮আর যখন তাদের বলা হয়, তোমরা রুকু কর, তখন তারা রুকু করে না।

৪৯সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

৫০অতএব এই কুরআনের পর তারা আর কোন বাণীতে বিশ্বাস করবে?

পৃষ্ঠা ৫৮১ / ৬০৪