৫৮৩
৩১নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সাফল্য,
৩২বাগান ও আঙুরের ক্ষেত,
৩৩আর সমবয়সী তরুণীগণ,
৩৪আর পরিপূর্ণ পানপাত্র।
৩৫তারা সেখানে শুনবে না কোনো অসার কথা, না কোনো মিথ্যা,
৩৬তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিদানস্বরূপ, এক পরিপূর্ণ পুরস্কার,
৩৭আসমান-জমিনের ও তাদের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, পরম করুণাময়ের পক্ষ থেকে; তাঁর সাথে কথা বলার অধিকার কারো নেই।
৩৮যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, তারা কথা বলবে না, কেবল সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দেবেন, আর সে সঠিক কথাই বলবে।
৩৯এটাই সেই সত্য দিন; সুতরাং যে ইচ্ছা করে, সে তার প্রতিপালকের দিকে প্রত্যাবর্তনের পথ অবলম্বন করুক।
৪০নিশ্চয় আমি তোমাদের সতর্ক করেছি নিকটবর্তী এক আযাব সম্পর্কে, সেদিন মানুষ দেখবে তার হাত আগে কী পাঠিয়েছে, আর কাফির বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম!
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১শপথ তাদের, যারা কঠোরভাবে রূহ টেনে বের করে,
২আর যারা মৃদুভাবে রূহ খুলে নেয়,
৩আর যারা দ্রুতবেগে সাঁতরে চলে,
৪অতঃপর যারা প্রতিযোগিতায় অগ্রগামী হয়,
৫অতঃপর যারা সব কাজ পরিচালনা করে,
৬সেদিন, যেদিন প্রকম্পিত করবে প্রথম প্রকম্পন,
৭তার পশ্চাতে আসবে দ্বিতীয় প্রকম্পন,
৮সেদিন কিছু হৃদয় হবে ভীত-কম্পিত,
৯তাদের দৃষ্টি হবে অবনত।
১০তারা বলে, আমরা কি আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হব,
১১যখন আমরা পচা-গলা হাড়ে পরিণত হব?
১২তারা বলে, তাহলে তো এটি এক ক্ষতিকর প্রত্যাবর্তন হবে!
১৩অথচ তা তো হবে কেবল একটিমাত্র প্রচণ্ড আওয়াজ,
১৪তখনই দেখবে তারা প্রান্তরে দণ্ডায়মান।
১৫তোমার কাছে কি মূসার কাহিনী পৌঁছেছে?
১৬যখন তার প্রতিপালক তাকে পবিত্র উপত্যকা তুওয়ায় আহ্বান করেছিলেন,
পৃষ্ঠা ৫৮৩ / ৬০৪