৫৮৮
৫এক মহাদিবসে,
৬যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে?
৭কখনো না! নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে রয়েছে।
৮আর তুমি কী জান, সিজ্জীন কী?
৯এক লিপিবদ্ধ গ্রন্থ।
১০সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য,
১১যারা প্রতিফল দিবসকে মিথ্যা বলে।
১২আর তা মিথ্যা বলে না, কেবল প্রত্যেক সীমালঙ্ঘনকারী পাপী ব্যতীত।
১৩যখন তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন সে বলে, এগুলো পূর্ববর্তীদের কল্পকাহিনী।
১৪কখনো না! বরং তারা যা অর্জন করত, তা তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে।
১৫কখনো না! নিশ্চয় সেদিন তারা তাদের প্রতিপালক থেকে অন্তরালে থাকবে,
১৬তারপর নিশ্চয় তারা জাহান্নামে প্রবেশ করবে,
১৭তারপর বলা হবে, এটাই তা, যাকে তোমরা মিথ্যা বলতে।
১৮কখনো না! নিশ্চয় সৎকর্মশীলদের আমলনামা ইল্লিয়্যীনে রয়েছে।
১৯আর তুমি কী জান, ইল্লিয়্যীন কী?
২০এক লিপিবদ্ধ গ্রন্থ,
২১যা প্রত্যক্ষ করে নৈকট্যপ্রাপ্তরা।
২২নিশ্চয় সৎকর্মশীলরা থাকবে পরম নিয়ামতে,
২৩আসনে বসে তারা অবলোকন করবে,
২৪তুমি তাদের মুখমণ্ডলে নিয়ামতের উজ্জ্বলতা দেখতে পাবে,
২৫তাদের পান করানো হবে সিলমোহরকৃত বিশুদ্ধ সুরা,
২৬তার সিলমোহর হবে কস্তুরির, আর এ বিষয়েই প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।
২৭আর তাতে মিশ্রিত থাকবে তাসনীমের পানি,
২৮এক ঝর্ণা, যা থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করবে।
২৯নিশ্চয় যারা অপরাধ করেছিল, তারা মুমিনদের নিয়ে হাসাহাসি করত,
৩০আর যখন মুমিনরা তাদের পাশ দিয়ে যেত, তখন তারা একে অপরকে ইশারা করত,
৩১আর যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যেত, তখন হাসি-তামাশা করতে করতে ফিরত,
৩২আর যখন তারা মুমিনদের দেখত, তখন বলত, এরা তো অবশ্যই পথভ্রষ্ট।
৩৩অথচ তাদের মুমিনদের উপর প্রহরী নিযুক্ত করে পাঠানো হয়নি।
পৃষ্ঠা ৫৮৮ / ৬০৪