৫৮৭
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে,
২আর যখন গ্রহ-নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে,
৩আর যখন সমুদ্রগুলোকে উদ্বেলিত করে একত্র করা হবে,
৪আর যখন কবরগুলো উন্মোচিত করা হবে,
৫তখন প্রত্যেক আত্মা জেনে নেবে সে আগে কী পাঠিয়েছে আর পিছনে কী রেখে গেছে।
৬হে মানুষ, তোমার মহানুভব প্রতিপালক সম্পর্কে কিসে তোমাকে প্রতারিত করল,
৭যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে যথাযথভাবে গঠন করেছেন, অতঃপর তোমাকে সুষম করেছেন,
৮যে আকৃতিতে তিনি চেয়েছেন, সেই আকৃতিতে তোমাকে সংযুক্ত করেছেন।
৯কখনো না! বরং তোমরা প্রতিফল দিবসকে মিথ্যা মনে কর।
১০অথচ নিশ্চয় তোমাদের উপর নিয়োজিত আছে রক্ষীগণ,
১১সম্মানিত লেখকবৃন্দ,
১২তারা জানে তোমরা কী কর।
১৩নিশ্চয় সৎকর্মশীলরা থাকবে পরম নিয়ামতে,
১৪আর নিশ্চয় পাপাচারীরা থাকবে জাহান্নামে,
১৫তারা প্রতিফল দিবসে সেখানে প্রবেশ করবে,
১৬আর তারা সেখান থেকে কখনো অনুপস্থিত থাকবে না।
১৭আর তুমি কী জান, প্রতিফল দিবস কী?
১৮আবার বলছি, তুমি কী জান, প্রতিফল দিবস কী?
১৯সেদিন কোনো আত্মা অন্য কোনো আত্মার জন্য কিছুরই মালিক হবে না; আর সেদিনের সমস্ত সিদ্ধান্ত কেবল আল্লাহরই এখতিয়ারে।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১দুর্ভোগ মাপে কম দানকারীদের জন্য,
২যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয়,
৩কিন্তু যখন তাদের মেপে দেয় বা ওজন করে দেয়, তখন কম দেয়।
৪তারা কি মনে করে না যে, তারা পুনরুত্থিত হবে,
পৃষ্ঠা ৫৮৭ / ৬০৪