৫৯০
২৫তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১শপথ নক্ষত্রপুঞ্জ সংবলিত আকাশের,
২আর প্রতিশ্রুত দিনের,
৩আর সাক্ষীর ও যার সাক্ষ্য দেওয়া হয় তার,
৪ধ্বংস হোক পরিখাওয়ালারা,
৫যে আগুনে ছিল প্রচুর জ্বালানি,
৬যখন তারা তার পাশে বসেছিল,
৭এবং তারা মুমিনদের সাথে যা করছিল তার সাক্ষী ছিল।
৮তারা মুমিনদের প্রতি শুধু এই কারণেই ক্ষুব্ধ ছিল যে তারা পরাক্রমশালী, প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল,
৯যাঁর হাতে রয়েছে আসমান ও জমিনের রাজত্ব, আর আল্লাহ সবকিছুর সাক্ষী।
১০নিশ্চয় যারা মুমিন নর-নারীদের নির্যাতন করেছে অতঃপর তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং রয়েছে দহনের শাস্তি।
১১নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। এটাই মহাসাফল্য।
১২নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠোর।
১৩তিনিই প্রথমবার সৃষ্টি করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করেন।
১৪আর তিনি ক্ষমাশীল, পরম স্নেহময়,
১৫মহিমান্বিত আরশের অধিকারী,
১৬যা চান তাই তিনি করেন।
১৭তোমার কাছে কি সৈন্যবাহিনীর সংবাদ পৌঁছেছে,
১৮ফিরআউন ও সামুদের?
১৯বরং যারা কুফরি করে তারা মিথ্যারোপে লিপ্ত রয়েছে,
২০অথচ আল্লাহ তাদেরকে সর্বদিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।
২১বরং এটি এক মহিমান্বিত কুরআন,
২২সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
পৃষ্ঠা ৫৯০ / ৬০৪