এই পৃষ্ঠা শুনুন — সূরা আত-তারিক

৫৯১

সূরা আত-তারিক

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১শপথ আকাশের এবং রাতে আগমনকারীর,

২আর তোমাকে কীসে জানাবে রাতে আগমনকারী কী?

৩তা হলো উজ্জ্বল ভেদনকারী নক্ষত্র।

৪প্রতিটি প্রাণের জন্য রয়েছে একজন তত্ত্বাবধায়ক।

৫অতএব মানুষ ভেবে দেখুক সে কী থেকে সৃষ্ট হয়েছে,

৬সে সৃষ্ট হয়েছে বেগে নির্গত পানি থেকে,

৭যা নির্গত হয় পিঠ ও বক্ষপিঞ্জরের মধ্য থেকে।

৮নিশ্চয় তিনি তাকে পুনরায় জীবিত করতে সক্ষম,

৯যেদিন গোপন বিষয়সমূহ প্রকাশিত হবে,

১০সেদিন তার কোনো শক্তি থাকবে না, থাকবে না কোনো সাহায্যকারী।

১১শপথ বৃষ্টিবর্ষী আকাশের,

১২আর চিরে উদ্ভিদ উৎপাদনকারী পৃথিবীর,

১৩নিশ্চয় এটি সত্য-মিথ্যার মীমাংসাকারী বাণী,

১৪এটি কোনো তামাশা নয়।

১৫তারা চক্রান্ত করছে চক্রান্ত,

১৬আর আমিও কৌশল অবলম্বন করছি।

১৭অতএব কাফিরদের অবকাশ দাও, তাদেরকে কিছুকাল অবকাশ দাও।

সূরা আল-আ'লা

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১তুমি তোমার সর্বোচ্চ প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা কর,

২যিনি সৃষ্টি করেছেন, অতঃপর সুবিন্যস্ত করেছেন,

৩যিনি নির্ধারণ করেছেন, অতঃপর পথ দেখিয়েছেন,

৪যিনি ঘাস-তৃণ উৎপাদন করেছেন,

৫অতঃপর তা কালচে শুকনো আবর্জনায় পরিণত করেছেন।

৬আমি শীঘ্রই তোমাকে পড়াব, ফলে তুমি ভুলবে না,

৭তবে আল্লাহ যা চান তা ভিন্ন কথা। নিশ্চয় তিনি প্রকাশ্য ও গোপন সবকিছু জানেন।

৮আর আমি তোমার জন্য সহজ পথ সহজতর করে দেব।

৯অতএব উপদেশ দাও, যদি উপদেশ ফলপ্রসূ হয়।

১০যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে,

পৃষ্ঠা ৫৯১ / ৬০৪