এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-বালাদ

৫৯৪

২৩আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু তার সেই স্মরণ তখন কী কাজে আসবে?

২৪সে বলবে, হায়! যদি আমি আমার এই জীবনের জন্য কিছু আগে পাঠাতাম!

২৫সেদিন তাঁর মতো শাস্তি আর কেউ দিতে পারবে না,

২৬আর তাঁর মতো বন্ধন আর কেউ দিতে পারবে না।

২৭হে প্রশান্ত আত্মা,

২৮তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে এসো, সন্তুষ্ট চিত্তে, সন্তোষভাজন হয়ে,

২৯তারপর আমার বান্দাদের মধ্যে প্রবেশ কর,

৩০এবং আমার জান্নাতে প্রবেশ কর।

সূরা আল-বালাদ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১আমি শপথ করছি এই নগরীর,

২আর তুমি এই নগরীর বাসিন্দা,

৩আর শপথ জন্মদাতার এবং যা সে জন্ম দেয় তার,

৪নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টসাধ্য জীবনযাত্রার মধ্যে।

৫সে কি মনে করে যে তার উপর কেউ কখনো ক্ষমতাবান হবে না?

৬সে বলে, আমি প্রচুর সম্পদ ব্যয় করেছি।

৭সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি?

৮আমি কি তাকে দেইনি দুটি চোখ,

৯আর একটি জিহ্বা ও দুটি ঠোঁট?

১০আর আমি তাকে দেখিয়েছি দুটি পথ।

১১কিন্তু সে দুর্গম ঘাঁটি অতিক্রম করল না।

১২আর তোমাকে কীসে জানাবে দুর্গম ঘাঁটি কী?

১৩তা হলো দাসমুক্তি করা,

১৪অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা,

১৫নিকট আত্মীয় এতিমকে,

১৬অথবা ধুলিমলিন হতদরিদ্রকে।

১৭অতঃপর সে তাদের মধ্যে শামিল হওয়া, যারা ঈমান এনেছে এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে ও দয়ার উপদেশ দিয়েছে।

১৮তারাই ডান দিকের অধিকারী।

পৃষ্ঠা ৫৯৪ / ৬০৪