এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-ফজর

৫৯৩

২৩তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে,

২৪আল্লাহ তাকে মহাশাস্তি দেবেন।

২৫নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই দিকে,

২৬অতঃপর নিশ্চয় তাদের হিসাব নেওয়া আমারই দায়িত্ব।

সূরা আল-ফজর

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১শপথ ফজরের,

২আর দশ রাতের,

৩আর জোড় ও বিজোড়ের,

৪আর রাতের, যখন তা চলে যায়,

৫এতে কি বুদ্ধিমান ব্যক্তির জন্য যথেষ্ট শপথ নেই?

৬তুমি কি দেখনি তোমার প্রতিপালক আ'দ জাতির সাথে কী করেছিলেন,

৭স্তম্ভবিশিষ্ট ইরাম জাতির সাথে,

৮যাদের মতো কোনো জাতি অন্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি?

৯আর সামুদ জাতির সাথে, যারা উপত্যকায় পাথর কেটে ঘর নির্মাণ করেছিল,

১০আর বহু স্তম্ভের অধিকারী ফিরআউনের সাথে,

১১যারা দেশে সীমালঙ্ঘন করেছিল,

১২এবং সেখানে অশান্তি ছড়িয়েছিল।

১৩অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত বর্ষণ করলেন।

১৪নিশ্চয় তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টিতে ওঁৎ পেতে আছেন।

১৫মানুষ তো এমন যে, যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন এবং সম্মান ও নিয়ামত দান করেন, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন।

১৬আর যখন তিনি তাকে পরীক্ষা করে তার রিযিক সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে অপমানিত করেছেন।

১৭কখনো নয়, বরং তোমরা এতিমকে সম্মান দাও না,

১৮আর দরিদ্রকে খাদ্য দানে একে অপরকে উৎসাহিত কর না,

১৯আর তোমরা উত্তরাধিকারের সম্পদ সবটুকু জড়ো করে গ্রাস কর,

২০আর তোমরা ধন-সম্পদকে অত্যধিক ভালোবাস।

২১কখনো নয়, যখন পৃথিবীকে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে,

২২আর তোমার প্রতিপালকের নির্দেশ আসবে এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে উপস্থিত হবে,

পৃষ্ঠা ৫৯৩ / ৬০৪