এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-লাইল

৫৯৬

১০আমি তার জন্য কঠিন পথ সহজতর করে দেব।

১১আর তার সম্পদ তার কোনো কাজে আসবে না, যখন সে ধ্বংসের মধ্যে পতিত হবে।

১২নিশ্চয় পথ প্রদর্শন করা আমারই দায়িত্ব,

১৩আর নিশ্চয় ইহকাল ও পরকাল আমারই মালিকানাধীন।

১৪অতএব আমি তোমাদের সতর্ক করছি প্রজ্বলিত আগুন সম্পর্কে,

১৫যাতে কেবল সেই হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে,

১৬যে মিথ্যারোপ করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।

১৭আর এ থেকে দূরে রাখা হবে সেই মুত্তাকী ব্যক্তিকে,

১৮যে নিজেকে পবিত্র করার জন্য তার সম্পদ দান করে,

১৯অথচ তার কাছে কারো এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে,

২০সে কেবল তার সর্বোচ্চ প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্যই তা করে।

২১আর শীঘ্রই সে সন্তুষ্ট হবে।

সূরা আদ-দুহা

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১শপথ পূর্বাহ্নের,

২আর রাতের, যখন তা স্তব্ধ হয়ে আসে,

৩তোমার প্রতিপালক তোমাকে ত্যাগ করেননি, আর অসন্তুষ্টও হননি।

৪আর পরকাল তোমার জন্য ইহকাল অপেক্ষা উত্তম।

৫আর শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে দান করবেন, তখন তুমি সন্তুষ্ট হবে।

৬তিনি কি তোমাকে এতিম পাননি, অতঃপর আশ্রয় দেননি?

৭আর তোমাকে পথহারা পেয়ে পথ দেখাননি?

৮আর তোমাকে অভাবী পেয়ে অভাবমুক্ত করেননি?

৯কাজেই এতিমের প্রতি কঠোর হয়ো না,

১০আর সাহায্যপ্রার্থীকে ধমক দিয়ো না,

১১আর তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা প্রকাশ কর।

সূরা আল-ইনশিরাহ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দেইনি?

২আর তোমার থেকে নামিয়ে দিয়েছি তোমার বোঝা,

পৃষ্ঠা ৫৯৬ / ৬০৪