৫৯৭
৩যা তোমার পিঠ ভারী করে রেখেছিল।
৪আর তোমার জন্য তোমার সুনাম উঁচু করে দিয়েছি।
৫নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে।
৬নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে।
৭অতএব যখন তুমি অবসর পাও, পরিশ্রমে নিয়োজিত হও,
৮আর তোমার প্রতিপালকের প্রতি একনিষ্ঠ হও।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১শপথ ডুমুর ও যাইতুনের,
২আর সিনাই পর্বতের,
৩আর এই নিরাপদ নগরীর (মক্কার),
৪আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে,
৫এরপর তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে,
৬তবে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান।
৭অতঃপর কিসে তোমাকে বিচার দিবসকে অস্বীকার করতে প্ররোচিত করে?
৮আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন?
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন,
২সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে।
৩পড়ো, আর তোমার প্রতিপালক পরম মহানুভব,
৪যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন,
৫মানুষকে শিখিয়েছেন যা সে জানত না।
৬সাবধান, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে,
৭যখন সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
৮নিশ্চয় তোমার প্রতিপালকের কাছেই প্রত্যাবর্তন।
৯তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে,
১০এক বান্দাকে, যখন সে সালাত আদায় করে?
১১তুমি ভেবে দেখেছ কি, যদি সে সঠিক পথে থাকে,
১২অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
পৃষ্ঠা ৫৯৭ / ৬০৪