৫৯৮
১৩তুমি ভেবে দেখেছ কি, যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?
১৪সে কি জানে না যে আল্লাহ সবকিছু দেখেন?
১৫সাবধান, সে যদি বিরত না হয়, আমি অবশ্যই তার কপালের চুল ধরে টেনে নেব,
১৬যে কপাল মিথ্যাবাদী, পাপাচারী।
১৭অতঃপর সে তার সভাসদদের ডাকুক,
১৮আমিও শীঘ্রই শাস্তিদাতা ফেরেশতাদের ডাকব।
১৯সাবধান, তুমি তার আনুগত্য কোরো না, বরং সিজদা কর এবং নৈকট্য লাভ কর।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১নিশ্চয় আমি এটি (কুরআন) অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে (লাইলাতুল কদরে)।
২আর তুমি কী জান, মহিমান্বিত রাত কী?
৩মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম।
৪সেই রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাঈল) তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয় প্রতিটি বিষয় নিয়ে।
৫তা শান্তিময়, ফজরের উদয় পর্যন্ত।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১কিতাবধারীদের ও মুশরিকদের মধ্যে যারা অস্বীকার করেছে, তারা তাদের অবস্থান থেকে সরে আসার মতো ছিল না, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসে,
২অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, যিনি পবিত্র পাতাসমূহ তিলাওয়াত করেন,
৩যাতে আছে সঠিক ও মূল্যবান বিধান।
৪আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তারা বিভক্ত হয়েছিল কেবল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরই।
৫অথচ তাদেরকে শুধু এই নির্দেশই দেওয়া হয়েছিল যে, তারা একনিষ্ঠভাবে দ্বীনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে তাঁর ইবাদত করবে, নামায কায়েম করবে ও যাকাত দেবে; আর এটাই সঠিক দ্বীন।
পৃষ্ঠা ৫৯৮ / ৬০৪