এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-বাইয়্যিনাহ

৫৯৯

৬নিশ্চয় কিতাবধারীদের ও মুশরিকদের মধ্যে যারা অস্বীকার করেছে, তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে; তারাই সৃষ্টির মধ্যে নিকৃষ্ট।

৭নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ।

৮তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান হলো স্থায়ী জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত, তারা তাতে চিরকাল থাকবে; আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্য, যে তার প্রতিপালককে ভয় করে।

সূরা আয-যিলযাল

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১যখন পৃথিবী তার প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে,

২আর পৃথিবী তার ভেতরের বোঝা বের করে দেবে,

৩আর মানুষ বলবে, একে কী হলো?

৪সেদিন সে তার সংবাদসমূহ বর্ণনা করবে,

৫কারণ তোমার প্রতিপালক তাকে নির্দেশ দিয়েছেন।

৬সেদিন মানুষ দলে দলে বের হয়ে আসবে, যেন তাদের কাজ তাদের দেখানো হয়।

৭অতঃপর কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে তা দেখতে পাবে,

৮আর কেউ অণু পরিমাণ মন্দ কাজ করলে তাও দেখতে পাবে।

সূরা আল-আদিয়াত

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়াগুলোর,

২অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টিকারীদের,

৩অতঃপর প্রভাতে আক্রমণকারীদের,

৪অতঃপর তা দ্বারা ধূলিঝড় সৃষ্টিকারীদের,

৫অতঃপর তা দিয়ে শত্রুদলের মধ্যে প্রবেশকারীদের শপথ,

পৃষ্ঠা ৫৯৯ / ৬০৪