৬০১
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১শপথ সময়ের,
২নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে,
৩তবে তারা নয়, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১ধ্বংস প্রতিটি পশ্চাতে নিন্দাকারী, সামনে দোষারোপকারীর জন্য,
২যে সম্পদ জমা করে ও তা গুনে গুনে রাখে,
৩সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে।
৪কখনো নয়, তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে চূর্ণকারী আগুনে।
৫আর তুমি কী জান, চূর্ণকারী আগুন কী?
৬তা আল্লাহর প্রজ্বলিত আগুন,
৭যা অন্তর পর্যন্ত পৌঁছে যায়।
৮নিশ্চয় তা তাদের উপর বন্ধ করে দেওয়া হবে,
৯দীর্ঘ খুঁটির মধ্যে।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১তুমি কি দেখনি, তোমার প্রতিপালক হস্তীবাহিনীর সাথে কী আচরণ করেছিলেন?
২তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
৩আর তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন,
৪যা তাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করছিল,
৫অতঃপর তিনি তাদের ভক্ষিত খড়কুটার মতো করে দিলেন।
পৃষ্ঠা ৬০১ / ৬০৪